কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর কলকাতা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হল রোটারি সদনে 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২৭ সেপ্টেম্বর রবিবার ২০২৬ বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর কলকাতা জেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক সভা ও সাহিত্য পাঠের আসর বসে রোটারি সদনে |অনুষ্ঠানে রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক এম রুহুল আমিন,হুগলি জেলা সভাপতি নৌশাদ মল্লিক,দক্ষিণ ২৪ পরগনা জেলা সমন্বয়ক সেখ জুলফিক্কার, সদস্য প্রসেনজিৎ সরদার, ভূমি সদস্য সেখ আব্দুল মুরাদ প্রমুখ |প্রথম পর্বে সাংগঠনিক সভায় উপস্থিত জেলা সদস্যগণের সম্মতিতে ২০২৬ বর্ষের জেলা কমিটি গঠিত হয় |

নব গঠিত কমিটির সভাপতি আশিফ শাহ, সহ সভাপতি ড.নুরুল ইসলাম ও সেখ আনিসুর রহমান,সম্পাদক (সমন্বয়ক )সাবিনা সৈয়দ , সহ সম্পাদক (যুগ্ম )সাদিয়া ফারহিন ও মুস্তাফিজুর রহমান,কোষাধ্যক্ষ মহ. সামিম , সদস্যমন্ডলী মহ. আয়ুব আলী খান, রাফিয়া সুলতানা, আকলিমা বেগম, ড. সেলিনা ইয়াসমিন, মোঃ মুকতাদা হোসেন, ডাঃ আশিফ ইকবাল, রেহানা খাতুন, মুসলিমা খাতুন, শেখ আব্দুল মুরাদ, মুহম্মদ সালমান হেলাল |অবজার্ভার হিসেবে ড. মশিহুর রহমান ও সেখ জুলফিক্কারকে দায়িত্ব দেওয়া হয় |

এদিন জেলা শাখার সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনার পাশাপাশি সাহিত্য পাঠের আসর বসে |উপস্থিত সাহিত্য সাথীদের কবিতা পাঠ, সাদিয়া ফারহিনের আবৃত্তি ও মুসলিমা খাতুনের গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিনা সৈয়দ ও ব্যবস্থাপনায় ছিলেন আশিফ শাহ


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ