দেশ 

আলিগড়ে গণহামলার শিকারদের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচারের দাবি জানাল এসডিপিআই-এর প্রতিনিধি দল 

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রতিনিধি দল আজ আলিগড় মেডিক্যাল হাসপাতালে গিয়ে গণহামলার শিকার আহতদের ও তাঁদের পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ন্যায়বিচারের লড়াইয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উত্তর প্রদেশ রাজ্য সহ-সভাপতি মাস্টার মহেন্দ্র সিং। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক ড. সারওয়ার আলি, রাজ্য সম্পাদক হারুন চৌধুরী, হাপুর বিধানসভা সভাপতি ড. রহিমুদ্দিন এবং গাজিয়াবাদ জেলা কার্যনির্বাহী সদস্য ইমরান তোমর।

Advertisement

২৪শে মে, ২০২৫, উত্তরপ্রদেশের আলিগড় জেলার আত্রাউলি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। মোহল্লা কসাবান, আত্রাউলির বাসিন্দা আকীল, আরবাজ, কাদিম এবং আরও একজন আকীলকে নির্মমভাবে আক্রমণ করে এক হিংস্র গণদল। অভিযোগ অনুযায়ী তারা হিন্দুত্ববাদী ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং তারা আক্রান্তদের গোরু বহনের অভিযোগে পিটিয়ে আহত করে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ