দেশ 

মহারাষ্ট্রে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জোট, নরেন্দ্র মোদির নেতৃত্ব নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিপুল গরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় এলো বিজেপি জোট। বিজেপি একাই একশোর বেশি আসন পেয়েছে যা এক কথায় নজির বিহীন বলে মনে করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আধারি জোটের সাফল্য নিয়ে অনেক কথা শোনা গেলেও শেষ পর্যন্ত রাহুল গান্ধী মহারাষ্ট্রে হেরে গেলেন। মহারাষ্ট্রে বিরোধী জোটের এই হার নিঃসন্দেহে নরেন্দ্র মোদিকে অনেকটাই এগিয়ে রাখবে। মহারাষ্ট্রের যেভাবে বিজেপি জয়লাভ করেছে তা এক কথায় নজিরবিহীন এবং রেকর্ড বলা যেতে পারে। ২৮৮ বিধানসভা আসনের মধ্যে তারা একাই ২২০ টি আসন জিততে চলেছে বলে সংবাদে প্রকাশ।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গৌতম আদানি থেকে শুরু করে ধারাবি প্রকল্প এবং একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতিতে সরব হয়েছিলেন রাহুল গান্ধী শারদ পাওয়ার সহ বিরোধীদলের নেতারা। কিন্তু মহারাষ্ট্রের জনগণ প্রকৃতপক্ষেই গৌতম আদানির পক্ষে মত প্রকাশ করেছে। ফলে বিপুল গরিষ্ঠতা নিয়ে বিজেপির এই জয় নিঃসন্দেহে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নরেন্দ্র মোদি। একইসঙ্গে এটাও ঠিক গত লোকসভা নির্বাচনে যেভাবে পরাজয়ের মুখে পড়েছিল কোনো রকমে সরকার করতে পেরেছিলেন নরেন্দ্র মোদি এবার তাকে কোনরকম সমস্যা ছাড়াই সরকার পরিচালনা করতে পারবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ