কলকাতা 

পদ ফিরে পেলেন কুনাল, দলের দুর্দিনে প্রতিরক্ষার পুরস্কার নাকি পেছনে অন্য রহস্য

শেয়ার করুন

অর্পণ বন্দ্যোপাধ্যায় : গত পয়লা মে শ্রমিক দিবসের একটি অনুষ্ঠানে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে সহাবস্থানের জন্য বিবৃতি দিয়ে কুনাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় তৃণমূল কংগ্রেস এরপর থেকেই বারে বারে সংবাদমাধ্যমে কখনো পার্থ চট্টোপাধ্যায় কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার কখনোবা তারকার সংসার দেবের বিরুদ্ধে একের পর এক বিশুদগার করেন তিনি। একটি বিবৃতিতে জানানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের সঙ্গে কুনাল ঘোষের মন্তব্য একেবারেই এক নয় তা তার একান্ত ব্যক্তিগত মত।এরপরেও কুনালকে হাল ছাড়তে দেখা দেয়নি, বরং লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে কুনাল তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন এবং তিনি বারবারই প্রকাশ করেন যে তিনি দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন তাই ডেরেক ও ব্রায়েন কে ‘কুইজমাস্টার ‘ বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটু মন্তব্য করলেও দল তাকে পুনরায় পুরস্কৃতই করল।

জানা যাচ্ছে, নির্বাচন কমিশনে দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হলফনামায় কুনাল ঘোষকেই রাজ্য সম্পাদক পদে দেখানো হয়েছে। এর পিছনে হয়ত তৃণমূল কংগ্রেসের আগামী নিয়ন্ত্রক অভিষেকের হাত রাজনৈতিক মহল এও মনে করছে যে তৃণমূলের আন্দরেই যখন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠছে তখন সমানে তৃণমূলের হয়ে ব্যাটিং তাকে পুরস্কারের দিকে এগিয়ে নিয়ে গেছে, এবং আগামী দিনে হয়তো জহর সরকারের ছেড়ে দেয়া রাজ্যসভার সাংসদ পদেও দেখা যেতে পারে সারদা কাণ্ডে সাসপেন্ডেড হয়ে যাওয়া সাংসদ কুনালকে, তবে তৃণমূলের রাজনীতির স্রোত কোন দিকে বহমান হয় দেখার বিষয় এখন এটাই।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ