আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে মিল্লি লিডারদের যৌথ বিবৃতি
বিশেষ প্রতিনিধি : দেশব্যপী লোকসভা নির্বাচন হতে আর বেশী সময় নেই। ভবিষ্যতে ভারত কোন দিশার দিকে যাবে এই নির্বাচন হবে এক সিদ্ধান্তকর নির্বাচন। দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্র যাতে বজায় থাকে তার জন্য রাজ্যবাসীকে সচেতন হওয়া সময়ের দাবি। সাংবিধানিক মূল্যবোধগুলি যাতে অক্ষুন্ন থাকে তার জন্য প্রচেষ্টা সমাজের সব শ্রেণির মানুষকে একযোগে করতে হবে। কোন অবস্থাতেই সামাজিক মেরুকরণ হতে দেওয়া যাবে না। সাম্য, স্বাধীনতা, মৈত্রী ও ভ্রাতৃত্বের ভাবধারাকে সুলালিত করতে হবে। যে দল বা শক্তিগুলি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে অবলম্বন করে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, দেশ ও জনগণের কল্যাণে তাদের ব্যাপারে নির্বাচকমন্ডলীকে সচেতন করা অত্যন্ত জরুরী। এই বিষয়ে সুশীল সমাজ-সহ সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনী প্রক্রিয়া ও প্রচারে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে। জনগণই শক্তির আসল উৎস। সাম্প্রদায়িকতা নয়, জনকল্যাণই হবে নির্বাচনী প্রচারের মূলমন্ত্র।
দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারিতার যে লক্ষণ ফুটে উঠছে তাকে প্রতিহত করতে হবে। এমতবস্থায় মুসলিম মিল্লাতের নেতৃস্থানীয়গণ গত ১৪ জানুয়ারী ২০২৪ -এ কলকাতায় এক সভায় মিলিত হন। এই সভায় সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলি নির্বাচনকে সামনে রেখে গ্রহণ করা হয় তা নিম্নে বর্ণিত হল–
আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তারিখ-এ নতুন ভোটারের নাম নথিভুক্ত এবং সংশোধন করার সুযোগকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে। ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তাদের নাম পুনরায় নথিভুক্ত করাতে হবে।
ভোটের দিন যাতে ১০০% ভোট পড়ে তার জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে মহিলাদের ভোট যাতে ১০০% পড়ে তার প্রচেষ্টা চালাতে হবে।
আগামী ২২ জানুয়ারী ২০২৪ দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজী ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী একটি পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশকে সফল করার জন্য সমস্ত মানুষকে আহ্বান করা হচ্ছে।
1. মুফতি আবদুস সালাম – জমিয়তে উলামা হিন্দ
2. ডাঃ মসিহুর রহমান- জামাআতে ইসলামী িহন্দ
3. মাঃ জাকি মাদানী – জমিয়তে আহলে হাদীস
4. মাঃ সানাউল্লাহ সিদ্দিকী- ফুরফুরা শরীফ
5. মাঃ আবু তালিব রাহমানি – অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
6. মাঃ খালিদ আজম হায়দারী – ওলামা বোর্ড, পশ্চিমবঙ্গ
7. মুফতি আব্দুল মাতিন – সুন্নাতুল জামায়াত
8. মোঃ কামরুজ্জামান – সংখ্যালঘু যুব ফেডারেশন
9. মাওঃ মারুফ সালাফী – জমিয়তে আহলে হাদিস
10. মাঃ মেহের আব্বাস রিজভী – শিয়া বোর্ড
11. আব্দুল আজিজ – এফডিসিএ
12. নাসিম হাবিবী -মুসলিম মজলিসে মুশাওয়ারাত
13. রাফে মাহমুদ সিদ্দিকী – মিল্লি কাউন্সিল
14. উমায়ের আওয়াইস – হিউম্যান কেয়ার ট্রাস্ট
15. মাঃ তাহেরুল হক – দারুল কাজা
16. মাঃ রুহুল আমিন – ঐক্যতান মঞ্চ
17. সাইয়েদ, বি.এস. আল মামুন- এসআইও, পশ্চিমবঙ্গ
18. ওসমান গনি – সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট, পশ্চিমবঙ্গ
19. মাঃ মাযহারুল ইসলাম- মজলিসুল উলামা ওয়াল আইম্মা, পশ্চিমবঙ্গ।
20. সাদাব মাসুম, সম্পাদক জামাত ই ইসলামী হিন্দ।

