কলকাতা 

শ্রীনিবাস রামানুজন / নায়ীমুল হক 

শেয়ার করুন

    *শ্রীনিবাস রামানুজন*

                   নায়ীমুল হক

মাত্র ৩৩ বছর ছিল তাঁর আয়ুষ্কাল। এই অল্প সময়ের মধ্যেই গণিতের কী জাদু তিনি দেখিয়ে গেলেন গোটা বিশ্বকে, যে রহস্যের কিনারা আজও করতে পারেননি তাবড় গণিতবিদরা। কার সম্পর্কে এ কথা, তা বুঝতে নিশ্চয়ই কারো বাকি নেই। তিনি আর কেউ নন, গণিতের অসামান্য প্রতিভাবান শ্রীনিবাস রামানুজন। ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর দক্ষিণ ভারতের এক দরিদ্র পরিবারে তাঁর জন্ম। একেবারে ছোট থেকেই তিনি পেয়েছিলেন গণিতের অসম্ভব ক্ষুরধার যুক্তিবোধ, যা আজও রহস্যের ঘেরাটোপে আবদ্ধ। স্কুলের ছোট্ট রামানুজন এমন বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতেন যা টলিয়ে দিত শিক্ষকদের। ভাবতে বসতে হতো সত্যিই তো এসব এতদিন ভাবা হয়নি! সে যুগের প্রখ্যাত গণিতবিদ জি.এইচ. হার্ডি-ও তাঁর পাঠানো প্রশ্নগুচ্ছ দেখেই বুঝে নিতে পেরেছিলেন, এ ছেলে যেমন-তেমন নয়। দক্ষিণ ভারত থেকে সোজা উড়িয়ে নিয়ে গিয়েছিলেন সে যুগের গণিতের মক্কাতে।

১০ বছর বয়সের যে ছেলে ত্রিকোণমিতির বই-এ মজে গিয়েছিলেন, ১৭ বছর বয়সে বার্নোলির সংখ্যা ও অয়েলার-মাসেরনি ধ্রুবকের ওপর গবেষণায় তুলে ধরেছিলেন সংখ্যারাশির সম্পূর্ণ নতুন এক অধরা জগতকে। অসামান্য সেই মানুষটির জ্ঞানের ছটায় আজ তাঁর ১৩৬-তম জন্মদিনে আসুন আমরা আরো একবার নিজেদেরকে আলোকিত করে নিতে চেষ্টা করি।

 

➕➕➕➕➕➕➕➕➕➕➕

অনুসন্ধান কলকাতার উদ্যোগ

*জাতীয় গণিত দিবস উদযাপন*

২২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ৭:৩০ ▪️অনলাইন

*থিম : গণিত দিবসের ভাবনা*

প্যানেল ডিসকাশন

—: বিষয় :—

*গণিতে অনীহা সামগ্রিকভাবে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে না তো !!*

সভাপতিত্ব করবেন ড. অমলেন্দু বসু

শুভ সূচনায় ড. পার্থ কর্মকার

প্রধান অতিথি : অধ্যাপক অনুপম বসু

—: সম্মানিত প্যানেলিস্ট :—

ড. অর্ণব গুপ্ত, ড. অমরেন্দ্র মহাপাত্র, বিজ্ঞানী মতিয়ার রহমান খান, ড. দেবব্রত মুখোপাধ্যায়, ড. মহসিন ইসলাম, অধ্যাপিকা অরুণিমা মহাপাত্র ও প্রশান্ত বসু।

সঞ্চালনায়—নায়ীমুল হক —————————————————–

*গণিত মেধা অন্বেষা ২০২৩ প্রতিযোগিতার* পুরস্কার এদিন প্রদান করা হবে

 

—: অনুষ্ঠানসূচি :—

# মুখ্য সঞ্চালক : গৌরাঙ্গ সরখেল

✓ স্বাগত বক্তৃতা শর্মিষ্ঠা শীল ৫ মিনিট

✓ গণিত মেধা অন্বেষা নিয়ে দু চার কথা

শুভজিৎ মাইতি ৫ মিনিট

✓ শুভ সূচনা পার্থ কর্মকার ১০ মিনিট

✓ প্যনেল ডিসকাশন ১ ঘণ্টা

✓ গণিত মেধা অন্বেষা প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা—কৌশিক সাধুখাঁ ৫ মিনিট

✓ সঙ্গীত

✓ ধন্যবাদ

➖▪️➖▪️➖▪️➖▪️➖▪️➖

*Zoom meeting link :*

https://us06web.zoom.us/j/82256687442?pwd=wKRo6Osv0lr5tA7vXNIcar4RI0fPC0.1

Meeting ID: 822 5668 7442

Passcode: 22122023

——————————————————


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ