ইডেনে ২৬০ বল বাকি থাকতেই বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিল পাকিস্তান
বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত বিশ্বকাপ ২০২৩ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল পাকিস্তান। শনিবার ১১ই নভেম্বর ইডেন গার্ডেন্স এ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬০ বল বাকি থাকতেই হেরে গেল তারা।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের তোলা ৩৩৮ রান ৬.৪ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হত তাদের। একমাত্র তা হলেই নিউ জ়িল্যান্ডকে রান রেটে টপকে চতুর্থ স্থানে চলে আসত তারা। কিন্তু নির্ধারিত সময়ে সেই রান তুলতে পারেনি পাকিস্তান।

নিউ জ়িল্যান্ড বিরাট রান রেট টপকাতে পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক ছিল। বাবর আজম টসে হারের পর সেই অঙ্ক এমনিতেই কঠিন হয়ে যায়। রান তাড়া করতে নেমে কাজ যে সহজ হবে না, এটা আগেই বোঝা গিয়েছিল। সেটাই হয়েছে। ৩৩৮ রানের লক্ষ্য ৬.৪ ওভারে তোলা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। কারণ প্রতি বলে ছয় মারলেও ৪০ বলে ২৪০ রানের বেশি তোলা সম্ভব নয়। ক্রিকেটীয় নিয়মে তাই রান তাড়া করতে নামার আগেই ছিটকে গিয়েছিল পাকিস্তান।
গত বারের বিশ্বকাপেও নিউ জ়িল্যান্ড পাকিস্তানের আগে শেষ করেছিল। দু’দলেরই একই পয়েন্ট ছিল। কিন্তু রান রেটের বিচারে উপরে ছিল নিউ জ়িল্যান্ড।

