কলকাতা 

‘‘আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়ব!’’ রাজ্য সরকারকে কার্যত হুশিয়ারি দিলেন রাজ্যপাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিকাশ ভবন বনাম রাজভবনের লড়াই তীব্র থেকে তীব্র হচ্ছে। আজ বৃহস্পতিবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, ‘‘আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়ব!’’

তিনি যাঁদের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য (ভাইস চ্যান্সেলর বা ভিসি) হিসাবে নিয়োগ করেছেন, তাঁদের মধ্যে পাঁচ জন ইস্তফা দিয়েছেন বলে বৃহস্পতিবার বাংলায় জানিয়েছেন রাজ্যপাল। তাঁর এ-ও অভিযোগ, ‘‘ইস্তফা দেওয়া ভিসিদের কেউ কেউ আমায় বলেছেন, টেলিফোনে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এক জন সিনিয়র আইপিএস অফিসার এটা করিয়েছেন। চাপের মুখে পাঁচ জন ভিসি ইস্তফা দিয়েছেন। কেন? কেন? কেন?’’

Advertisement

রাজভবন এবং বিকাশ ভবনের টানাপড়েন ঘিরে রাজ্যের উচ্চশিক্ষায় কার্যত নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। যা নিয়ে দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দরকারে তিনি অর্থনৈতিক বাধা তৈরি করবেন। মমতা বলেছিলেন, ‘‘যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওঁর (রাজ্যপাল) কথা শুনে চলবেন, তাঁদের জন্য আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। আমি দেখি, কী করে আপনি মাইনে দেন!’’ যে বক্তব্যকে চ্যালেঞ্জ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা এমনও বলেছিলেন যে, দরকারে তিনি নিজে রাজভবনের সামনে ধর্না দেবেন!

যার জবাবে রাজ্যপাল বৃহস্পতিবার সরাসরি চ্যালেঞ্জ করেছেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে। বোস আরও বলেছেন, ‘‘রাজ্যের উচ্চশিক্ষা দফতর যাঁদের ভিসি হিসাবে নিয়োগ করেছিল, তাঁদের আমি সরিয়ে দিয়েছি। ওই নিয়োগকে হাই কোর্ট বলেছে ভুল। আমায় ঠিক বলেছে। যাঁদের রাজ্য সরকার ভিসি হিসাবে নিয়োগ করেছিল, তাঁদের কেউ দুর্নীতিগ্রস্ত, কেউ ছাত্রীকে হেনস্থা করেছেন, কেউ দলের লোক। আমি তাঁদের সরিয়ে দিয়েছি।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ