নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়ন করছে জাতীয় নির্বাচন কমিশন
বাংলার জনরব ডেস্ক : ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। প্রথমে ঠিক ছিল, ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে ওই কেন্দ্রের উপনির্বাচন। পরে আরও ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়।
ধুপগুড়িতে মোট বুথের সংখ্যা ২৬০। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র ৩৮টি। মোট ভোটার প্রায় ২ লক্ষ ৪৮ হাজার। এই ২৬০ বুথে মোতায়েন থাকবেন ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ সব বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। সেই সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।অর্থাৎ ধূপগুড়ির জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করছে কমিশন।
গত ২৫ জুলাই প্রয়াত হন জলপাইগুড়ির জেলার ধুপগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপদ রায়। সেকারণে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিষ্ণুপদবাবু তৃণমূল প্রার্থী মিতালি রায়কে (Mitali Roy) প্রায় ৪৬ হাজার ভোটে হারিয়েছিলেন। তাছাড়া ধূপগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গকে নিজেদের গড় হিসাবেই দাবি করে বিজেপি। বেনজির ভাবে ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্তে বেশ খানিকটা চাপে পড়েছে শাসক দল। পুলিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় তিন হাজার জনকে মোতায়েন করা হচ্ছে। এর ফলে প্রতিটা বুথে কম করে পাঁচ থেকে সাতজন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকার সম্ভাবনা রয়েছে।

