কলকাতা 

শহর কলকাতা থেকে আইএসআই চর সন্দেহে গ্রেফতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  আইএসআই গুপ্তচর সন্দেহে শহর কলকাতা থেকে গ্রেফতার এক ।শুক্রবার কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ভক্তবংশী ঝাঁ। বছর ছত্রিশের ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা। কয়েকদিন ধরে ক্যুরিয়ার সংস্থার কাজ করত সে। দিল্লিতেও ছিল অভিযুক্ত। তদন্তকারীরা জানান, গত ৩ মাস ধরে কলকাতায় ছিল ভক্তবংশী ঝাঁ। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।

ধৃতের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতের মোবাইলে বেশ কয়েকটি ছবি, ভিডিও এবং অনলাইন চ্যাট পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা

Advertisement

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ