মনিপুরে সহিংসতা বন্ধের দাবিতে সায়নী ঘোষের নেতৃত্বে পথে নামছে তৃণমূল যুব কংগ্রেস
বাংলার জনরব ডেস্ক : মণিপুরের ঘটনার বিরুদ্ধে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের শাখা সংগঠন যুব তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে আগামী ২৭ ২৮ ও ৩০শে জুলাই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। আর কলকাতায় এই কর্মসূচি নেতৃত্ব দিবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।
আগামী ২৭ এবং ২৮ জুলাই রাজ্যের প্রতি জেলায় ব্লক ধরে ধরে জেলা যুব তৃণমূলের তরফে পথে নামবেন দলীয় নেতা-কর্মীরা। এ ছাড়া, ৩০ জুলাই কলকাতায় একটি প্রতিবাদ মিছিল বেরোবে। তার নেতৃত্বে থাকবেন সায়নী। ওই দিন যুব তৃণমূলের নেতা-কর্মীরা মোমবাতি হাতে পথে নামবেন। মিছিলের পর হবে প্রতিবাদ সভাও।
যুব তৃণমূল জানিয়েছে, বিজেপি শাসিত মণিপুরে তিন মাস ধরে যে অশান্তি চলছে তার প্রতিবাদে মিছিল হবে। উত্তর-পূর্বের ওই রাজ্যটিতে মহিলাদের উপর নিয়মিত অত্যাচার, বিজেপি সরকারের ব্যর্থতা এবং এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতাকেও কাঠগড়ায় তুলেছে তৃণমূল।

