কলকাতা 

রাজাশেখর মান্থারের এজলাসের সামনে আইনজীবীদের বিক্ষোভের তদন্তে কলকাতায় এলেন ভারতীয় বার কাউন্সিলের ৩ সদস্য, আগামীকালই রিপোর্ট পেশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর তদন্তে দিল্লি থেকে ভারতীয় বার কাউন্সিলের তিন সদস্য কলকাতা এসেছেন। আজ সোমবার সকালে সেই ঘটনার তদন্তে শহরে এসে উপস্থিত হলেন ভারতীয় বার কাউন্সিলের বিশেষ দল। হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাই কোর্ট চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণ জানিয়ে মঙ্গলবারই রিপোর্ট দেওয়ার কথা তাদের। বুধবার বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে তারা কোনও পদক্ষেপ করবে কি না।

গত বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টের আইনজীবীদের সমালোচনা করে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেছিল বার কাউন্সিল অব ইন্ডিয়া।ভারতীয় বার কাউন্সিল এই ঘটনারই সমালোচনা করে বলেছিল, ‘‘যে ভাবে এক জন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচারপ্রক্রিয়াকে ভেঙে তছনছ করা হয়েছে, তা অন্তত আইনজীবীদের শোভা পায় না। আমরা মনে করি যাঁরা এ সব করেছেন, তাঁদের প্র্যাকটিস করার অনুমতি পাওয়া উচিত নয়। আরও দুর্ভাগ্যজনক বিষয় হল, যে বার কাউন্সিল আইনজীবীদের শৃঙ্খলাপরায়ণ হতে শেখায়, ভদ্র, বিনয়ী এবং সংযত আচরণ করতে শেখায়, তারই সদস্যেরা এমন করেছেন।’’

Advertisement

অন্য দিকে রাজ্যের বার কাউন্সিলের সদস্যেরা ভারতীয় বার কাউন্সিলের পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, ‘‘কলকাতা হাই কোর্ট ভারতীয় বার কাউন্সিলের আওতায় পড়ে না। রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই তাঁরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে।’’ এমনকি সোমবার বারের সদস্যেরা কলকাতা হাই কোর্ট চত্বরে কালা দিবস পালনের ঘোষণাও করেছিলেন।

আর সোমবারই দিল্লি থেকে হাই কোর্টে এলেন ভারতীয় বার কাউন্সিলের তিন সদস্য। বার আগেই জানিয়েছিল, দিল্লি থেকে ৩ সদস্যের একটি কমিটি বারের অন্যান্য সদস্য এবং বারের নেতাদের সঙ্গে কথা বলবে।এমনকি, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গেও কথা বলে রিপোর্ট দেবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ