কলকাতা 

প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ভুয়ো কল লেটার নিয়ে এসে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের যুবক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ভুয়ো কল লেটার নিয়ে হাজির হন দক্ষিণ দিনাজপুরের এক যুবক। আজ শনিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনে দক্ষিণ দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হয়। ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের মধ্যে এক জনকে দেখে সন্দেহ হয় পর্ষদের কর্মী সৌরভ ঘোষের। মূলত তাঁর তৎপরতাতেই আটক করা হয় ওই যুবককে। ’জনকে, যাঁদের ওই যুবক আত্মীয় বলে পরিচয় দিয়েছেন।

বিধাননগর পূর্ব থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রীতম ঘোষ। এপিসি ভবনের কর্মী সৌরভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিছু বিষয় লক্ষ করেই ওই যুবককে ঘিরে সন্দেহ তৈরি হয়। ইন্টারভিউয়ের জন্য সঙ্গে আনা ‘কল লেটারে’ ওই যুবকের স্বাক্ষর ছিল না। এমনকি ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নামের যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতেও ওই যুবকের নাম ছিল না। এরপরেই পর্ষদের কর্তাদের বিষয়টি জানান সৌরভ। কর্তারা ওই যুবককে অ্যাডমিট কার্ড দেখাতে বললে, তিনি তার একটি প্রতিলিপি দেখান। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে এক আত্মীয় এসেছিলেন। তিনি জানান, আসল অ্যাডমিট কার্ডটি আর এক আত্মীয়ের কাছে আছে, যিনি বাইরে দাঁড়িয়ে আছেন।

পুলিশ প্রথমে প্রীতম নামের ওই যুবক এবং তাঁর আত্মীয়কে আটক করে। থানায় এই দু’জন দাবি করে, অপর আত্মীয় আসল অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য তাঁদের কাছে মোটা টাকা চাইছে। পরে পুলিশ ওই আত্মীয়কেও আটক করে। পুরো বিষয়টি বুঝতে ৩ জনকেই জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ