৩৫ ঘন্টা তল্লাশি চালানোর পর কলকাতা পুরসভার মেয়র পারিষদ আমির উদ্দিন ববির হোটেল থেকে বেরিয়ে গেলেন আয়কর কর্তারা
বাংলার জনরব ডেস্ক : টানা ৩৫ ঘন্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্য আমির উদ্দিন ববির হোটেল থেকে বেরিয়ে গেলেন আয়কর দফতরের কর্তারা। বুধবার সকাল আটটায় তৃণমূল নেতা ববির আমির উদ্দিন ববির ১৭৯ নম্বর এজেসি বোস রোডে অবস্থিত আইভরি হোটেলে তল্লাশি চালাতে শুরু করে সেই তল্লাশি শেষ হয় বৃহস্পতিবার রাত্রি ৮ঃ৪৫ মিনিট নাগাদ। তল্লাশি শেষ হওয়ার পর আয়কর দফতরের পক্ষ থেকে কোন বিশেষ কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি। কোন নগদ টাকা উদ্ধার হয়েছে কিনা তাও জানানো হয়নি।
কলকাতার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরউদ্দিন। এই তল্লাশি নিয়ে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার জঙ্গিপুরের বিধায়ক জাকিরের বিড়ি কারখানা, গোডাউন এবং দফতর থেকে ১৫ কোটি টাকা মিলেছে। এ নিয়ে জাকিরের বক্তব্য, ‘‘আমার কাছে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। এ ছাড়াও বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে। কৃষিক্ষেত্রের যে ব্যবসার সঙ্গে আমি জড়িত সেখানে সমস্ত লেনদেন নগদে হয়। এর পাশাপাশি, শ্রমিকদের বেতনও নগদে দিতে হয়। সে কারণেই রাইস মিলে কিছু নগদ টাকা রাখা ছিল। ওই টাকার একটা অংশ যাঁরা আমাকে ধান বিক্রি করেছিলেন তাঁদের প্রাপ্য।’’ তিনি আরও জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে যত টাকা নগদ উদ্ধার হয়েছে তার অনেকটাই মহিলাদের জমানো টাকা। এর ফলে বহু শ্রমিক এবং কৃষকদের তিনি সময় মতো প্রাপ্য মেটাতে পারবেন না বলেও জানিয়েছেন। এ নিয়ে তিনি আইনি পথে এগোবেন বলেও জানিয়েছেন।

