জনপ্রিয় আইএএস পিবি সেলিমের ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার এক
বাংলার জনরব ডেস্ক : সাইবার প্রতারণার শিকার হলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিব। প্রখ্যাত আই এ এস পিবি সেলিমের ছবি দিয়ে নতুন ফেসবুক আইডি তৈরি করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ । এই বিষয়টি রাজ্যের জনপ্রিয় আধিকারিক পিবি সেলিমের নজরে আসার পরে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। যদিও ঘটনাটি গত বছর নয় সেপ্টেম্বর ঘটেছিল তারপর সেই ঘটনার তদন্ত চালিয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে বেলাল নামে এক ২১ বছরের যুবককে গ্রেফতার করেছে সাইবার থানার পুলিশ।
এ বিষয়ে পিবি সেলিম সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তাঁর নাম এবং ছবি দিয়ে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে। শুধু তা-ই নয়, ওই প্রোফাইল থেকে তাঁর বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ভুয়ো ফেসবুক আইডি থেকে গুগল পে নম্বর দিয়েও টাকা চাওয়া হয়। এই ঘটনা তাঁর নজরে পড়তেই ওই আইএএস আধিকারিক পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এই ঘটনার তদন্তে সাইবার ক্রাইম পুলিশের আইসি শিশিরকুমার নস্করের নেতৃত্বে একটি দল গঠন করে। ওই দল উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বিলালকে গ্রেফতার করে। যে ফোন থেকে ফেসবুক আইডিটি চালানো হত, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেফতার করা হয়েছে এই যুবককে
রাজ্যের বিশিষ্ট আমলা পি বি সেলিম আদতে কেরালার বাসিন্দা হলেও তিনি আই এ এস অফিসার হিসাবে পশ্চিমবাংলায় পোস্টিং আছেন। আধিকারিক হিসেবে কাজে যোগ দেয়ার দিন থেকেই তিনি এই রাজ্যে একজন জনপ্রিয় আমলা হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। যোগ্য আধিকারিক হিসেবে পিবি সেলিম সাধারণ মানুষের স্বার্থে যে কাজ করে চলেছেন তা এক কথায় অনবদ্য। এরকম একজন যোগ্য অফিসারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দফতর রেখেছেন অন্যতম সচিব করে একই সঙ্গে তিনি রাজ্যের বিদ্যুৎ দফতরের চেয়ারম্যান পদে রয়েছেন এর আগে তিনি একাধিক দফতরের এবং জেলা শাসক হিসাবে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়ে গেছেন। এ হেন একজন জনপ্রিয় আধিকারিক এর ছবি ব্যবহার করে যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেয়া হোক বলে সাধারন মানুষ দাবি করছে।

