দেশ 

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড করে সাসপেন্ড মুম্বাইয়ের এক পুলিশ কর্মী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিজের সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ঘনিষ্ট মুহুর্তের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার অভিযুক্ত হয়ে ওই পুলিশকর্মী চাকরি খোয়ালেন।

অভিযোগ, ওই পুলিশকর্মী এবং তাঁর প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে সদস্য হিসাবে ছিলেন প্রেমিকার স্ত্রীও। তিনি সহকর্মীর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তের পর সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তকে। যত দিন এই তদন্ত সম্পূর্ণ না হচ্ছে, চাকরি থেকে দূরে থাকতে হবে তাঁকে।

ঘটনাটি মুম্বইয়ের। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা ঘনিষ্ঠ ভিডিয়োটি হাতে পেয়ে প্রথমে নিজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন অভিযোগকারী কনস্টেবল। তাঁর সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করে নেন স্ত্রী। কিন্তু অভিযোগ, ওই মহিলাকে না জানিয়েই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তুলেছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। তার পর তা ইচ্ছাকৃত ভাবে ছড়িয়েও দেন গ্রুপে।

এর পর থানায় সহকর্মীর নামে অভিযোগ দায়ের করেন কনস্টেবল। তিনি দাবি করেন, তাঁর বদনাম এবং হেনস্থার উদ্দেশ্যেই এই ভিডিয়ো ছড়ানো হয়েছে।

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ