কলকাতা 

নবরূপে রোগী পরিষেবায় ইসলামিয়া হাসপাতাল

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা : জনপরিষেবায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা অনবদ্য। উল্লেখ্য স্বাস্থ্য, শিক্ষা সহ যেকোনো সামাজিক কর্মকান্ডে এই সরকারের অভাবনীয় সাফল্যের জন্যই তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস দল ক্ষমতা দখল করতে পেরেছে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্প্রতি দেখা গেছে কলকাতা শহর থেকে মফস্বল সর্বত্র স্বাস্থ্য কেন্দ্রের যে পরিষেবা লক্ষ্য করা যাচ্ছে তার ফলেই অসহায়, নিরীহ মানুষেরা নার্সিংহোমে চিকিৎসা করাতে পারছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। উল্লেখ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে নবরূপে সজ্জিত ইসলামিয়া হাসপাতালে রোগীদের পরিষেবা উন্নত প্রযুক্তির সাহায্যে করার জন্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী,উক্ত হাসপাতালের সভাপতি ফিরহাদ হাকিম সহ অন্যান্যদের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নত চিকিৎসা পরিষেবা চলছে। হাসপাতাল নির্মাণ কিংবা রুগীদের পরিষেবা সচল রাখতে নিয়মিত খোঁজ খবর নেয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুদ্দিন ববি।

শুক্রবার কয়েকজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে অভিভূত হয়ে পড়েন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা হাসপাতালের শুভাকাঙ্খী একেএম ফারহাদ। হাসপাতালে পরিষেবা প্রসঙ্গে সমাজসেবী ফারহাদ জানায় রাজ্যের জনমোহিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাদের বিশ্বস্ত সৈনিকদের ঐকান্তিক প্রচেষ্টায় যে পরিষেবা মানুষের জন্য উপহার তুলে দিয়েছে তা অনন্য।

এখানকার উন্নত প্রযুক্তি অসহায় দুঃস্থ মানুষের ভালো পরিষেবা প্রদান সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উপস্থিত রোগী পরিবারের সদস্য সুলেমান সাহেব জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ববি হাকিম যেভাবে এই হাসপাতাল পরিষেবা প্রদানে ভূমিকা গ্রহণ করেছে তা আমাদের কাছে অত্যন্ত সুবিধা জনক। আমরা চাই আগামী দিনেও ববি হাকিম কলকাতার মেয়র থাকুক,যে মানুষের জন্য রাত দিন এক করে কাজ করে যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ