কলকাতা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে দশ দিনের অনলাইন কর্মশালা

শেয়ার করুন

*মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে দশ দিনের অনলাইন কর্মশালা*

   3 to 12 December 2022

➖➖➖➖➖➖

নাফিসা ইসমাত : সবে মাত্র টেস্ট পরীক্ষা দিয়ে উঠলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ ২০২৩ এ মাধ্যমিক পরীক্ষা দেবে যারা। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা। তার আগে বিভিন্নভাবে তারা যাতে নিজেকে প্রস্তুত করে নিতে পারে, সেই লক্ষ্যে অনুসন্ধান কলকাতা হাতে নিয়েছে দশ দিনের বিশেষ মাধ্যমিক প্রস্তুতি কর্মশালা। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ তত্ত্বাবধানে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিত, এই তিনটি বিষয়ের কর্মশালা, প্রতিটি বিষয়ে তিন দিন করে হবে। প্রতিদিন অনলাইনে জুম অ্যাপে কর্মশালা শুরু হবে রাত সাড়ে আটটায়। শেষ দিনে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশেষ এক কাউন্সেলিং-সেশন রাখা হয়েছে। যেখানে আলোচিত হবে পরীক্ষার আগে মা-বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে। এসব কিছু নিয়ে অনুসন্ধান কলকাতার উদ্যোগে আসন্ন 3 থেকে 12 ডিসেম্বর এই 10 দিনের কর্মশালা হয়ে উঠতে চলেছে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজ্যের যে কোনো প্রান্তের ছাত্র-ছাত্রীরা অনলাইনের এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। নিষ্ঠাবান ছাত্র ছাত্রীরা অনুসন্ধান কলকাতার এই কর্মসূচিতে অত্যন্ত লাভবান হবে বলে মত প্রকাশ করেছেন রাজ্যের গুণী শিক্ষকেরা।

 

: Proposed Schedule :

*3 to 5 December : Biology*

● 03/12/2022

শুভারম্ভ – বিজ্ঞানী মতিয়ার রহমান খান

সূচনা কথা ও ক্লাস –

ড.কমলকৃষ্ণ দাস এবং সুমন বাবু

ইউনিট : তিন(বংশগতি)

● 04/12/2022 – ড.স্বাগতা বসাক

ইউনিট : দুই (জীবনের প্রবাহমানতা) ও চার (অভিব্যক্তি, অভিযোজন)

● 05/12/2022 – রাখি বিশ্বাস মহাজন

ইউনিট : এক (জীবনের নিয়ন্ত্রণ ও সমন্বয়) ও পাঁচ (পরিবেশ)

➖➖➖➖➖➖

*6 to 8 December : Physical Science*

● 06/12/2022

সূচনা কথা ও ক্লাস –

ডঃ দেবব্রত মুখার্জি

(1)আলো

(2) চল তড়িৎ

● O7/12/2022 – পলাশ ঘোষ

(১)পরিবেশের জন্য ভাবনা

(২) গ্যাসের আচরণ

(৩) তাপ

(৪)পরমাণুর নিউক্লিয়াস

● O8/12/2022 – আনিসুর আলী জামাদার

(1)পর্যায় সারণী ও মৌলোদের ধর্মের পর্যায়বৃত্ততা

(2)আয়নীয় ও সমযোজী বন্ধন

(3)তড়িৎ প্রবাহ

(4)ধাতুবিদ্যা ও

(5)জৈব রসায়ন

➖➖➖➖➖➖➖➖

*9 to 11 December : Mathematics*

সূচনা কথা – অজিত নায়েক

● 09/12/2022 – প্রশান্ত কুমার বসু

(1)পাটিগণিত

(2)বীজগণিত

●10/12/2022 – নায়ীমুল হক

(1)জ্যামিতি

(2)রাশিবিজ্ঞান

● 11/12/2022 – গৌরাঙ্গ সরখেল

(1)ত্রিকোণমিতি

(2)পরিমিতি

➖➖➖➖➖➖➖➖

*12 December : কাউন্সেলিং*

● মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের পূর্বে সন্তানের জন্য পিতা-মাতার দায়িত্ব

¤ সূচনা – ড.অমলেন্দু বসু

¤ পরিচালনা – অধ্যাপক ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

¤ সভাপতি – শেখ আলী আহসান

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

সৌজন্যে : অনুসন্ধান কলকাতা

যোগাযোগ 98360 58826


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ