ইসলামী গবেষণা পরিষদ আয়োজিত শেরপুরে সীরাত কনফারেন্স
নিজস্ব প্রতিবেদক : উস্তি থানার শেরপুরে রহমানিয়া হাই মাদ্রাসায় রবিবার ইসলামী গবেষণা পরিষদ ও জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সীরাত কনফারেন্সে অংশ নেন কয়েকটি জেলার নবী প্রেমী জনতা । কারী মোহাম্মদ আতিকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সীরাত কনফারেন্স ।
সভায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় আজিজুল হক সম্পাদিত বাংলার রেনেসাঁ ও নব তা’লীম পত্রিকার সীরাতুন্নবী স. সংখ্যা ।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ইসলামী গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হামীদ কাসেমী বলেন, মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জাহানবাসীর জন্য নিয়ামত। তাঁর জীবনাদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ সমাজ গঠনে নবী জীবন চর্চা বেশি বেশি করা দরকার।

শাইখুল হাদিস মুফতি লিয়াকত আলি বলেন, কোরআন শরীফ আল্লাহর প্রেরিত এক নিয়ামত বরকতপূর্ণ কালাম। পরিতাপের বিষয় মুসলমান আজ কোরআন বিমুখ। ঈমানের পথে থাকতে গেলে দৈনিক এক পারা কোরআন শরীফ পড়ুন। আমল করুন দেখবেন ৪১ দিনে এর কি লাভ।
ডাক্তার পরমানন্দ মহারাজ বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে বিপ্লব এনেছে জমিয়তে উলামায়ে হিন্দ। তারা জীবন দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনিয়েছেন। বর্তমানে দেশ এক ভয়ংকর অবস্থা সম্মুখীন। বিবেক ও মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। বাড়ছে অত্যাচার আর ব্যভিচার।
ইসলামী গবেষণা পরিষদসহ বাংলার রেনেসাঁ ও ও তা’লীমের সম্পাদক আজিজুল হক তার বক্তব্যে বলেন, দেশ ও সমাজ গঠনে পত্রপত্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ। কোন জাতি সমৃদ্ধ তা জানতে গেলে অর্থ নয়,সেই জাতির তাহাজীব তামাদ্দুন কতটা সমৃদ্ধ সেটাই পরিচয়। আদর্শ পত্র-পত্রিকা পাঠ ও চর্চার মধ্যে দিয়ে পরিবার ও সমাজকে সুন্দর করে তুলতে সহায়ক হয়।

এই সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, মাওলানা রফিকুজ্জামান, কারী আব্দুর রহিম অধ্যাপক সাইফুদ্দিন মাজহারী, অধ্যাপক আলি মুর্শিদ মোল্লা, শিক্ষারত্ন নুরুন্নবী জমাদার, শিক্ষারত্ন হায়বৎ আলি সেখ, মাওলানা ইলিয়াস মাজাহেরী, মুফতি জাকারিয়া, মুফতি মোহাম্মদ হাসানুজ্জামান, সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সাহিত্যিক সেখ ইনসুর আলি, সমাজসেবী শাজাহান লস্কর , শিক্ষক তৌহিদ আহমেদ, শিক্ষক আবু সিদ্দিক, কবি মাহবুব আলি, কবি জাহাঙ্গীর দেওয়ান, সমাজসেবী শম্ভু দাস। জমিয়ত নেতৃত্বেদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার কাসেমী, মাওলানা ইসাহক কাসেমী, শামসুর রহমান, শিক্ষক আব্দুর রাকিব প্রমূখ। সঞ্চালনা করেন শিক্ষারত্ন আবুল হাশেম লস্কর।

