রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের মুর্শিদাবাদ ইউনিটের বিদ্যালয় পরিদর্শক শাখার প্রথম সম্মেলন বহরমপুরে
বিশেষ প্রতিনিধি: আজ ২৭শে নভেম্বর রবিবার, মুর্শিদাবাদ জেলার বহরমপুর কালেক্টর ক্লাব কমিউনিটি হলে, মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এবং মুর্শিদাবাদ ইউনিটের বিদ্যালয় পরিদর্শক শাখা সংগঠনের পরিচালনায় ১ম দ্বিবার্ষিক সম্মেলন হয় ।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পীকার ড:আশিষ বন্দ্যোপাধ্যায়,, সাংসদ আবু তাহের খান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক আশিষ মার্জিত, বিধায়ক জীবন কৃষ্ণ দাস , সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, মুর্শিদাবাদ জেলার অবর বিদ্যালয়ের পরিদর্শকবৃন্দ( মাধ্যমিক ও প্রাথমিক)সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

ডেপুটি স্পীকার শ্রী আশিষ ব্যানাজী বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নতি আগের থেকে অনেক হয়েছে। বিদ্যালয়ের বিল্ডিং বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার প্রতি অনুরাগ ছাত্র ছাত্রীদের মধ্যে বেড়েছে।বেশি সংখ্যক ছেলেমেয়েদের স্কুল মুখী মনোভাব সৃষ্টি করতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন তুলনা হয় না।তার প্রচুর উদাহরণ আছে যেমন এক স্কুল পড়ুয়ার পায়ে জুতো নাই দেখে তিনি সঙ্গে সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রীকে ফোনে সারা পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জুতো পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।মিড ডে মিলের মান উন্নত করতে প্রত্যেক শিক্ষা আধিকারিককে আদেশ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের শিক্ষার মানকে উন্নত করতে এবং শিক্ষার পরিবেশকে সুন্দর ভাবে রাখতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলস চেষ্টা করছেন।

