জেলা 

সংবিধান দিবসে দুয়ারে ভোটার তালিকা নিয়ে হাজির একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়।এই দিনটি জাতীয় সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবেও পালিত হয়। প্রকৃতপক্ষে, ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে, সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এর পরে এটি ২৬ জানুয়ারি ১৯৫০ সালে বাস্তবায়িত হয়।তাই প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।

উল্লেখ্য ২০১৫ সালে, ভারত সরকার ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসাবে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৫ একটি বিশেষ বছর, কারণ সেই বছর সংবিধানের স্থপতি ডক্টর ভীমরাও আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়।ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধানের সঙ্গে অনেক দেশের সংবিধানের বৈশিষ্ট্যগত মিল আছে। ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের সংবিধানের সঙ্গে কাঠামোগত কিছু কিছু মিল আছে এতে। দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য, সরকারের ভূমিকা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা বর্ণনা করা হয়েছে এখানে। আইনসভা, বিচার বিভাগের কাজ, দেশ পরিচালনায় তাদের ভূমিকা— এসব বিষয় সংবিধানে উল্লেখ আছে।

বলাবাহুল্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বাঁচাও ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় যেভাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তা দেশের মধ্যে নজিরবিহীন। চলতি মাসে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ যথাযোগ্য ব্যবস্থাপনায় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটার তালিকায় সকলের নাম যথাযথভাবে নথিভুক্ত করার মধ্যে দিয়ে বিজেপির চক্রান্ত সিএএ সহ অন্যান্য নীতিগুলির কঠোর প্রতিরোধ সম্ভব হবে বলে তিনি মনে করেন। দলনেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শনিবার সংবিধান দিবসে হাড়োয়া বিধানসভার এলাকার খড়িবাড়ি, আন্দুলিয়া সহ বেশ কিছু গ্ৰামে উপস্থিত হয়ে ভোটার তালিকা নিয়ে দুয়ারে পৌঁছে যায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

তিনি বলেন দলনেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতির নির্দেশমতো দলীয় কাজকে আরো বেশি ত্বরান্বিত করতে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া হচ্ছে ভোটার তালিকা নিয়ে।সেই কাজকে দুয়ারে পৌঁছে দিতে কর্মীদের সঙ্গে ভোটার তালিকা নিয়ে পৌঁছে যাচ্ছি একজন জনপ্রতিনিধি হিসাবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ