আন্তর্জাতিক দেশ 

শনিবার সন্ধ্যায় দিল্লি সহ রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেঁপে উঠল ভূমিকম্পে, উৎস স্থল নেপাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে আজ সন্ধ্যায় ভূমিকম্প হয়েছে। এই নিয়ে বিগত তিনদিন ধরে তিনবার ভূমিকম্প হল দিল্লি সহ উত্তর ভারতে। এক্ষেত্রেও এই ভূমিকম্পের উৎস স্থল ছিল নেপাল।রিখটার ৫.৪ রিখটার স্কেলে। আজ দুপুরে হৃাষীকেশেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৪। মূল ভূমিকম্প হয়েছে নেপালে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এপিসেন্টার। ভূমিকম্প হয়েছে সন্ধে ৭টা ৫৮ মিনিটে।

আজ শনিবার। এর আগের ভূমিকম্পটি ছিল বুধবারে। এদিন ভোরে নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরাখণ্ড। নেপালের ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরে সকাল ৬.২৭ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল উত্তরাখণ্ডে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড়। এর তিন দিন আগেও উত্তরাখণ্ডে ভূমিকম্প হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ৬ নভেম্বর সকাল ৮.৩৩ মিনিটে উত্তরাখণ্ডের টিহরিতে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি-এনসিআর-এর বাসিন্দারাও এই ভূমিকম্পের কম্পন অনুভব করেছিলেন। যদিও নেপালের ভূমিকম্পের ফলে যে কম্পন তাঁরা সেদিন অনুভব করেছিলেন ততটা কম্পন এদিন অনুভূত হয়নি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ