ভগবানগোলায় ‘দুয়ারে সরকার ‘ কর্মসূচিতে বিধায়ক ইদ্রিস আলি
বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের কাজ চলছে।ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, ১নং ব্লকের বি ডি ও শ্রী পুলক কান্তী মজুমদার এবং ২নং ব্লকের বি ডি ও মহম্মদ ওরসিদ খাঁন খুব ভালো কাজ করছেন।
তাছাড়া ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত ওসি দীপক হালদার এবং রানিতলা থানার আই সি শ্রী সোমৌজিৎ মল্লিক খুব সক্রিয়।

আজ ভগবানগোলা থানার, ভগবানগোলার হাইস্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার অনুষ্ঠানে বিধায়ক ইদ্রিস আলী অনেকক্ষণ তথ্যা বধান করেন।

যারা সাস্থ্য সাথী কার্ড, লক্ষী ভাণ্ডার সহ অন্যান্য সুযোগ সুবিধা নিতে যারা আসছেন তাঁদের সঙ্গে বিধায়ক ইদ্রিস আলী কথা বলেন।

সকলেই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর সকলেই খুব খুশি।

আজকে ভগবানগোলা থানার মস্থিষাথলী অঞ্চলের দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়।

