জেলা 

বহরমপুরের নিঃশব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে ৩৬ পাউন্ড কেক কেটে তৃণমূলের যুবনেতা ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ সোমবার ৭ ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন। তিনি ৩৬ বছরে পদার্পণ করলেন ।এই উপলক্ষে বহরমপুরে ৩৬ পাউন্ড কেক কেটে তার জন্মদিন পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

ভগবানগোলার  বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমাদের দলের প্রধান সেনাপতি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের দোয়া আশীর্বাদে খুব শীঘ্রই সম্পূর্ন সুস্থ হয়ে উঠবে। আমরা আশাবাদী তাঁর চোখ খুব ভালো ভাবে সেরে যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা ভারতবর্ষব্যাপি তৃনমূল কংগ্রেসকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য তথা নি:শব্দ বাহিনীর অন্যতম কর্নধার অশেষ দাস।

Advertisement

 

আজ বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি নিঃশব্দ বিপ্লব বাহিনীর কাজের খুব প্রশংসা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য তথা নি:শব্দ বিপ্লব বাহিনীর কর্নধার অশেষ দাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃনমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সোহরাব আলী,আব্দুল মাতিন, বিধায়ক আশিষ মার্জিত।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ