লক্ষ্মী গণেশের নয়, টাকায় ছবি ছাপতে হলে ছত্রপতি শিবাজীর ছবি ছাপুন নোটের ডামি প্রকাশ করে দাবি মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের
বাংলার জনরব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রস্তাব দিয়েছিলেন দেশের আর্থিক অবস্থা ফেরাতে অবিলম্বে টাকায় মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি লক্ষ্মী গণেশের ছবি দেওয়া হোক। এই প্রস্তাব পেশ করার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মহারাষ্ট্রের এক বিজেপি নেতা ও বিধায়ক নীতিশ রানে দাবি করলেন টাকায় যদি কারো ছবি ছাপতেই হয় তাহলে লক্ষ্মী গণেশের নয় ছাপতে হবে ছত্রপতি শিবাজীর ছবি।তিনি বলছেন, টাকায় শিবাজির ছবি ছাপলেই তাঁকে ঠিকঠাক সম্মান জানানো হবে।

তারপর থেকে অবশ্য কেজরিকে সবদিক থেকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। বিজেপি মুখপাত্র তেজিন্দর পাল সিং বাগগা বলছেন,”কেজরিওয়াল শুধু আতস বাজি পোড়ানোর জন্য হিন্দু শিশুদের জেলে ভরতে চান। এখন নিজের ঔরঙ্গজেবের মতো ভাবমূর্তি ভাঙতে এসব বলছেন। হিন্দু সাজার চেষ্টা করছেন।” দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি (Manoj Tiwari) বলছেন, “কেজরিওয়াল নিজের হিন্দুবিরোধী মুখ লুকোনোর মরিয়া চেষ্টা করছেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হবেন।” অন্য বিরোধী দলগুলিও টার্গেট করছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কংগ্রেস যেমন বলছে, ভোটব্যাংকের জন্য কেজরিওয়াল সব বলতে পারেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত যেমন বলছেন,”ও তো বিজেপি-আরএসএসের (RSS) বি টিম। কেজরিওয়াল কিছুই বোঝে না। ভোটব্যাংকের জন্য ও সব বলতে পারে। কেজরিওয়াল যদি পাকিস্তানে যায় তাহলে সেখানে গিয়েও বলবে আমি পাকিস্তানি।” বৃহস্পতিবার টুইটারেও ট্রেন্ডিং ‘মনুবাদী কেজরিওয়াল’।
কেজরির ওই চিঠি নিয়ে বিতর্ক চলছিলই। তার মধ্যেই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বলে নীতীশ রানে (Nitish Rane) নোটে শিবাজির ছবি ছাপার দাবি জানালেন। ছত্রপতি শিবাজির ছবি ছাপা হলে নোট দেখতে কেমন হবে, তেমন একটি ছবি তিনি নিজেই টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, পারফেক্ট।

