কলকাতা 

অনুসন্ধানের উদ্যোগে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইনে মোটিভেশন-সেশন, সঙ্গে আকর্ষণীয় অংক ক্লাস

শেয়ার করুন

নাফিসা ইসমাত : পুজোর ছুটি শেষ হলেই শুরু হবে পরীক্ষাপর্ব। তাই আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই ছুটির মধ্যে থাকবে গণিত, ইংরেজি, ভৌত বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস।

প্রতিশ্রুতি মতো আজ বুধবার সন্ধ্যায় ছিল অনলাইনে গণিতের ক্লাস। তবে তার সঙ্গে যুক্ত হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মোটিভেশন ক্লাসও।

Advertisement

গণিত শিক্ষক প্রশান্ত কুমার বসু

দীর্ঘ দু’ বছর অতিমারির কবলে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনায় পিছিয়ে গিয়েছে, বিশেষ করে তাদের কথা উল্লেখ করে আজ মোটিভেশন ক্লাসে দেশের নামকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ভট্টাচার্য বলেন, তাদের জন্য বিশেষ নজর দিতে হবে। আজকের এই আয়োজন সেই নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজের জীবনের উদাহরণ টেনে বলেন, আমার বাড়ির ইচ্ছা ছিল ডাক্তার হব, পড়াশোনা করেছিলাম মাইনিং ইঞ্জিনিয়ারিং আর এখন আমি কাজ করছি সফটওয়্যার নিয়ে। আমরা যেমনটা ভাবি, তেমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। সুতরাং জীবনে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। কেউ একবার কোনো বিষয়ে নম্বর কম পেতেই পারো, তার মানে সারা জীবন সে সেই বিষয়ে কম নম্বর পাবে, এমন কথা নয়। একেবারে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারপরেই জীবনের সবথেকে বড় পরীক্ষা। এখনো যে সময় আছে, তা যথেষ্ট। ঠিকমতো করে প্রস্তুতি নিলে অনেক নম্বরই বাড়িয়ে নিতে পারবে। তবে আমি বলব, টেস্ট পরীক্ষায় বিশেষ নজর দাও। একবার যদি বুঝতে পারো যে আমার দ্বারা নম্বর বাড়ানো সম্ভব, তাহলে দেখবে একটা খিদে জন্মেছে, যা তোমাকে আরো ভালো হতে সাহায্য করবে। এরকম ভাবে প্রশান্ত ভট্টাচার্য এদিনা ছাত্র-ছাত্রীদের মোটিভেট করেন। তিনি বারে বারে ছাত্র-ছাত্রীদের স্বার্থে এ ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন।

গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল

এরপর আকর্ষণীয় অংকের ক্লাস পরিচালনা করেন বরেণ্য দুই শিক্ষক প্রশান্ত কুমার বসু এবং গৌরাঙ্গ সরখেল। জ্যামিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।সংক্ষিপ্ত প্রশ্ন থেকে উপপাদ্য এবং সেখান থেকে রাইডারের জন্য প্রস্তুতি কীভাবে নিতে হয়, সেই কৌশল তাঁরা শিখিয়ে দেন। পরবর্তীতে এরকম আরো আকর্ষণীয় ক্লাস অনলাইনে নেয়া হবে বলে জানিয়ে দিন তাঁরা । ছাত্র-ছাত্রীরা আজকের ক্লাসে অত্যন্ত সন্তোষ প্রকাশ করে। তাদের অভিভাবকেরা সার্বিক এই আয়োজনে অনুসন্ধান কলকাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কভার ছবি : দেশের নামকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ভট্টাচার্য।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ