কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো শারদীয় ‘পদার্পণ-২০২২’

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২৪ সেপ্টেম্বর ২২ গড়িয়া ‘আজাদ হিন্দ পাঠাগার’ সভাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো লিটিল ম্যাগাজিন ‘পদার্পণ’ পত্রিকার শারদীয় সংখ্যা-২০২২। এক ঝাঁক শিল্পী সাহিত্যিক সমবেতভাবে প্রকাশ করেন শারদীয় সংখ্যাটি। পত্রিকা প্রকাশের সাথে সাথে একগুচ্ছ গান ও কবিতা পরিবেশন করেন উপস্থিত শিল্পী কবি সাহিত্যিকরা।

শর্মিষ্ঠা মাজি সম্পাদিত শারদীয় পদার্পণের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত অতিথি কথাশিল্পী সেখ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিতালী দাস, পারমিতা পোদ্দার,মিনু প্রধান, মনিকা গুপ্ত,, নমিতা দাস, প্রীতি সিনহা ,চন্দনা পাল,অভিজিৎ বিশ্বাস, মনিকা মন্ডল ,রিঙ্কু রায় প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ