শিক্ষারত্ন প্রধান শিক্ষক ইরফান সাহেবের বিদায়ে একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : জাতি গঠনে শিক্ষকতা পেশা মহান হিসাবে পরিগণিত হয়ে থাকে। দীর্ঘ কয়েক দশক নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশা থেকে সরকারি নির্দেশিকা মতো বৃহস্পতিবার অবসর গ্ৰহণ করলেন নিউটাউন লাগোয়া হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের আবেগঘন কণ্ঠে বারংবার স্মৃতি রোমন্থন হয়ে ওঠে প্রতিষ্ঠান চত্ত্বর।

সম্মানীয় প্রধান শিক্ষক ইরফান সাহেবের উদ্দেশ্যে মাদ্রাসার সহকারি শিক্ষক তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য একেএম ফারহাদ বলেন প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইরফান সাহেব অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আগামী দিনগুলোতে এই মাদ্রাসার যেকোন কাজে তাঁর প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন। বিদায়ী প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মজীবন থেকে অব্যাহতি সময়ের পরিহাস। তবুও মেনে নিতে হয়। তিনি আশা প্রকাশ করে বলেন এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য অর্জিত হবে।উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

ছিলেন কেএলসি থানার ওসি প্রশান্ত ভৌমিক,মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক জুলফিকার মোল্লা,প্রাক্তন প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ চক্রবর্তী, পাশ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক সুনয়ন বন্দোপাধ্যায়, মাদ্রাসার শুভাকাঙ্খী তপন কুমার ঘোষ, ফরিদুল ইসলাম,আসরাফুল হক, শিক্ষক ত্রিদিব সুন্দর ভদ্র,বাবুলা সর্দার, নজরুল ইসলাম প্রমুখ।

