কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Manjusha Niyogi : পল্লবী – বিদিশার পর আর এক সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার পাটুলিতে, শোকের ছায়া টালিগঞ্জ পাড়ায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মাত্র দুই সপ্তাহের মধ্যে তিনজন অভিনেত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় কলকাতা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিনোদন জগত শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা মজুমদারের পর এবার আরেক সিরিয়াল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগের ঝুলন্ত দেহ উদ্ধার হল তার বাপের বাড়ির পাটুলি থেকে।পরিবার সূত্রে খবর, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তাঁর মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন অভিনেত্রী। তার জেরেই আত্মহত্যা। যদিও পুলিশ এই ঘটনায় কোনও সুইসাইড নোট পায়নি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

মঞ্জুষা টলিউডে কাজ করছেন বহু দিন ধরেই। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তাঁর বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে বিনোদন জগতের তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি। এর আগে গড়ফায় পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বুধবার মডেল বিদিশারও ঝুলন্ত দেহ পাওয়া যায় নাগেরবাজার থেকে। দু’টি ঘটনাতেই মৃ্ত্যুর নেপথ্য়ে ব্যক্তিগত সম্পর্কের তত্ত্ব প্রকাশ্য়ে এসেছে। মঞ্জুষার মৃত্যুর নেপথ্যেও তেমন কোনও ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, দিন তিন-চারেক আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তাঁর স্বামী তাঁকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তাঁর জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান তাঁর বন্ধু মঞ্জুষা। তার পর থেকেই অবসাদে ভুগতে থাকেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ