দেশ 

Andhra Pradesh: জেলার নাম বদল নিয়ে বিক্ষোভ আছড়ে পড়ল অন্ধ্রপ্রদেশে মন্ত্রীর বাড়িতে, আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা, সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম ২০ পুলিশকর্মী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : জেলার নাম বদল করেছিল সরকার আর এ নিয়ে শুরু হয়েছিল জনগণের মধ্যে অসন্তোষ। কিন্তু অন্ধ প্রদেশের সরকার জনগণের কাছে আবেদন করেছিল এই নাম বদল নিয়ে কোনো আপত্তি থাকলে তারা সরাসরি সরকারকে জানাতে পারবে। তবে সরকারের এই আবেদনে সাড়া দেয়নি জনতা তারা সরাসরি রাস্তায় নেমে আন্দোলন করছে।

আন্দোলনের তীব্রতা এতটা বৃদ্ধি পেয়েছে যে শাসক দলের এক বিধায়কের কার বাড়িতে আগুন লাগানোর পর এবার খোদ রাজ্যের পরিবহনমন্ত্রী বাড়িতে আগুন লাগালো উত্তেজিত জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রের এই ঘটনায় মন্ত্রী এবং তাঁর পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ২০ জন পুলিশকর্মী। ঘটনাটির নিন্দা করে অন্ধ্রের স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, মূল দোষীদের গ্রেফতার করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে সরকার।

অন্ধ্রের একটি নতুন জেলার নাম বদল নিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ওই জেলার সদর অমলাপুরমের বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীনই আচমকা পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেন তাঁরা।

অন্ধ্রের ওই পরিবহণ মন্ত্রীর নাম পিনিপি বিশ্বরুপু। তিনি অন্ধ্র্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মন্ত্রিসভার সদস্য। তাঁর দলেরই নেতা। বয়স ৬০। পিনিপি জগনের বাবা রাজশেখর রেড্ডির সময় থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন দফতরের মন্ত্রিত্ব সামলেছেন।

গত ৪ এপ্রিল অন্ধ্রের একটি নতুন জেলার নাম ঘোষণা করা হয়। পূর্ব গোদাবরী জেলা ভেঙে তৈরি হয় কোনাসীমা জেলা। এই কোনাসীমার নাম বদল নিয়েই বিতর্কের সূত্রপাত।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ