দেশ 

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আজ শনিবার বিকেল চারটেয় মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লবের পদত্যাগের পর ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে জরুরি বৈঠকে বসে ত্রিপুরার বিজেপির বিধায়ক রা তারপর সেখানে সিদ্ধান্ত হয় মানিক সাহার নাম।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা দুই-একদিনের মধ্যে শপথ নেবেন বলে জানা গেছে। সূত্রের খবর বিপ্লব দেবের আচরণে দলের ক্ষতি হচ্ছিল।  এমনকি ত্রিপুরায় বিজেপির রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল। তাই দল এবং সরকারের ভাবমূর্তি ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে আজ বিপ্লব দেব পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

Advertisement

২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দিয়ে বিজেপি দল দলের গোষ্ঠী কোন্দল অনেকটাই থামাতে পারবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এখন দেখার বিষয় মানিক সাহার নেতৃত্বে বিজেপি দল আবার ক্ষমতায় আসতে পারে কিনা।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ