ভগবানগোলা থানার ওসির উদ্যোগে ইফতার মজলিস, ভূয়সী প্রশংসা বিধায়ক ইদ্রিস আলীর
বিশেষ প্রতিনিধি : আজ ২৬শে এপ্রিল মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা প্রাঙ্গণে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে একটি শান্তি কমিটির আলোচনা সভার আয়োজন করা হয় এবং সভার পরে ইফতার মজলিসের আয়োজন করা হয়।
ভগবানগোলা থানার ওসি দীপক হালদারের আহ্বানে বিভিন্ন ধর্মের ও দলের মানুষ যোগ দেন।


ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশ যে কত মানবিক আজকে ওসি দীপক হালদার,সিআই শ্যাম সুন্দর সাহা, সেকেন্ড অফিসার মহ: হাসানুজ্জামান সাহেবেরা তা প্রমান করলেন।এর আগে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার এক সুন্দর ইফতার মজলিসের আয়োজন করেন।বিধায়ক ইদ্রিস আলী ঈদের আগাম শুভেচ্ছা,জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে জানান।

তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ প্রশাসন, বিশেষ করে ভগবানগোলা থানার ওসি দীপক হালদার খুব ভালো কাজ করছেন। তিনি বলেন, আমরা আশাবাদী ঈদ শান্তিতে কাটবে। ঈদের নামাজ যেখানে পড়া হবে সেখানটা পরিস্কার রাখার জন্য অনুরোধ জানান।

বিডিও পুলক কান্তি মজুমদার সকলকে বিশেষ করে ইমাম সাহেবদের অনুরোধ জানিয়েছেন, দ্বিতীয় ডোজ যাদের বাকি আছে তাদের করোনার ডোজ নেওয়ার ব্যাবস্হা করে দেবেন।
সি আই শ্যাম সুন্দর সাহা বলেন,যারা মোটর বাইক চালান আপনারা আইন মেনে চালাবেন।ওসি দীপক হালদার, সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেকেন্ড অফিসার মহ: হাসানুজ্জামান।

