জেলা 

উলুবেড়িয়া উত্তরে তেহট্ট কাঁটাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের অঞ্চল সভাপতি হলেন আব্দুল মাজিদ ভান্ডারী (জহর )

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :উলুবেড়িয়া উত্তরে তেহট্ট কাঁটাবেড়িয়া ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দলের অঞ্চল সভাপতি করা হলো আব্দুল মাজিদ ভান্ডারীকে (জহর ) ।উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী তপন চ্যাটার্জী এই নিয়োগপত্র তুলে দেন আব্দুল মজিদের হাতে ।

শ্রী তপন চ্যাটার্জি এই নিয়োগপত্র দিয়ে বলেন, আব্দুল মাজিদ অত্যন্ত পরিশ্রমী ত্যাগী সৎ কর্মী হিসাবে তাঁর যথেষ্ট সুখ্যাতি আছে এবং দলের দুর্দিনের সাথী । নিঃস্বার্থ এক তরুণ যুবক ।আগামী দিনে অঞ্চলে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাকরি ।

Advertisement

এদিন অঞ্চল সভাপতি হিসাবে নিয়োগের সংবাদ ছড়িয়ে পড়তে অঞ্চলের ১৬টি বুথ থেকে অসংখ্য কর্মী এমনকি বিরোধী সি পি এম কংগ্রেস আই এস এফ কর্মীরা তাঁকে অভিনন্দন জানাতে তাঁর বাড়িতে হাজির হয় ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেউ লুবেড়িয়া উত্তর কেন্দ্রের একাধিক অঞ্চল সভাপতিকে পরিবর্তন করা হচ্ছে । যাঁদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ও নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে বিশেষ করে যাঁরা সাধারণ মানুষের অভাব অভিযোগ কে গুরুত্ব না দিয়ে গোষ্ঠী তৈরি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে এমন গ্রহণযোগ্যতা হীন সভাপতিদের সসম্মানে বিশ্রামে পাঠিয়ে দলের গুরুত্ব মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্লক সভাপতি শ্রী তপন চ্যাটার্জি ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ