জেলা 

উত্তরবঙ্গ যুব দায়িত্বশীলদের নিয়ে জামাআতে ইসলামী হিন্দের ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের ধুলিয়ানে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার যুব বিভাগের উদ্যোগে সকলস্তরের যুব দায়িত্বশীলদের নিয়ে দুইদিনের ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গত ২৬-২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের ধুলিয়ানের স্কলার্স ইনস্টিটিউটে। ২৬ শে ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন এর প্রথমদিনে ইসলামী সমাজ বিভাগের রাজ্য সম্পাদক মাওলানা তাহেরুল হক সাহেবের দারসে কুরআনের আলোচনা দিয়ে।

ওরিয়েন্টেশন ক্যাম্প সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন মুর্শিদাবাদ জেলা যুব সম্পাদক সাদিকুর রহমান। প্রারম্ভিক ভাষণ প্রদান করেন রাজ্য যুব সম্পাদক ওসমান গনি। “যুব শক্তির অবক্ষয়, বিপথগামিতা থেকে দ্বীনি জীবনে ফিরিয়ে আনা: ভবিষ্যৎ কর্মসূচি” শীর্ষক একটি সেমিনার খুবই সুন্দর ভাবে পরিচালনা করেন রাজ্য এইচ.আর.বিভাগের সম্পাদক নাসিম আলি সাহেব।

Advertisement

“যুব সাংগঠনিক কাজের ক্ষেত্র ও কর্মী তৈরির প্রক্রিয়া” বিষয়ে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এর পরিপূরক কথা পেশ করেন সাবেক আমীরে হালকা রহমত আলি খান সাহেব। “ইসলামী আন্দোলনে যুবকদের অংশগ্রহন” বিষয়ে কুরআন, হাদীস ও ইসলামী ইতিহাসের আলোকে আলোচনা পেশ করে আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব।
“অমুসলিম পরিবেশে যুব সংগঠনের বিস্তার ও ইসলামের প্রতিনিধিত্ব কিভাবে করবো” এই বিষয়ে আলোচনা করেন ওয়ার্কসপ আকারে শিক্ষা বিভাগের সহকারী সম্পাদক আব্দুল আজিজ সাহেব। “তাজকিয়া ও তাতহিরে কালব” বিষয়ে আলোচনা পেশ করেন মাওলানা তাহেরুল হক সাহেব।
প্রথম দিনে রাত্রে আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব আলোচনা পেশ করেন “রাজ্য ও দেশীয় প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন ও আমাদের অগ্রাধিকার” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে।


দ্বিতীয়দিন ২৭ শে ফেব্রুয়ারি বাদ ফজর তাজকীর পেশ করেন মুর্শিদাবাদের জেলা নাজিম মোঃ মুত্তালিব সাহেব।”অন্যায় অবিচার, জনবিরোধী নীতির বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ ও জনকল্যাণ মূলক কাজে যুবকদের অংশগ্রহন” বিষয়ে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে পরিপূরক কথা পেশ করেন সেক্রেটারি হালকা মসিউর রহমান সাহেব।


“মুসলিম পরিবেশে যুব সংগঠনের প্রভাব বিস্তার ও ইসলামের আদর্শ প্রতিনিধিত্ব কিভাবে করবো” এই বিষয়ে সমগ্র ডেলিগেটদের অংশগ্রহণ মূলক একটি গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন রাজ্য যুব কমিটির সদস্য ও মুর্শিদাবাদ জেলা জামাআতের সহকারী নাজিম আব্দুল্লাহিল কাফি সাহেব।
“একজন কর্মীর কাঙ্ক্ষিত মান কেমন হওয়া উচিত” এই বিষয়ে বক্তব্য রাখেন নাসিম আলি সাহেব।

 

“সাংগঠনিক জীবনে শৃঙ্খলা” বিষয়ে আলোকপাত করেন রহমত আলী খান সাহেব। রাজ্য যুব সম্পাদক ওসমান গনি সাহেব “যুবকদের মধ্যে বেকারত্ব দূরীকরণ, বহুমুখী পরিকল্পনার দক্ষতার বিকাশ” সম্পর্কে বিভিন্ন তথ্য সহ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। নাজিমে ইজতেমা মুর্শিদাবাদ যুব সম্পাদক সাদিকুর রহমানের শুকরিয়া জ্ঞাপন এর মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ