ধর্মতলায় চাকা ফেটে উল্টে গেল মিনিবাস, আহত ২০
বাংলার জনরব ডেস্ক: কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা সংলগ্ন ডোরিনা ক্রসিংয়ে বাসের চাকা ফেটে উল্টে গেল মিনিবাস এই দুর্ঘটনায় কুড়ি জন যাত্রী আহত হয়েছেন এদের মধ্যে 12 জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক পুলিশ, দমকল। ছুটে যান কলকাতা পুলিশের আধিকারিকরাও। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাঁকড়া-পার্কাসার্কাস মিনিবাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিয়েবাড়ি যাচ্ছিলেন। পার্কসার্কাস থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় ডোরিনা ক্রসিংয়ের কাছে প্রবল শব্দে ফেটে যায় বাসের চাকা। এরপরই মিনিবাসটি উলটে যায়।
Advertisement


