Corona Third Wave : করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে! সব রকম সভা বাতিল করল কংগ্রেস, সরকারি অনুষ্ঠান বাতিল করলেন যোগী
বাংলার জনরব ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে। দেশজুড়ে হুড়মুড় করে বাড়ছে করোনা (Covid) সংক্রমন। উত্তরপ্রদেশেও (UP) বাড়ছে । এর ফলে নির্বাচনী প্রচার থেকে সরে এল উত্তরপ্রদেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস (Congress)। অন্যদিকে মুখ্যমুন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) বৃহস্পতিবারের সরকারি অনুষ্ঠান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।
ওমিক্রনের (Omicron) আতঙ্কের মধ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশের বরেলি জেলায় (Bareilly District) কংগ্রেসের প্রচারে বাঁধনছাড়া ভিড়ে দেখা গিয়েছিল। ওই জমায়েতে করোনা বিধি মানা হয়নি বলেও অভিযোগ ওঠে। মাস্ক ছিল না অনেকের মুখেই। এমনকি অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে। যদিও কেউ গুরুতর আহত হননি। তথাপি দেশে ওমিক্রনের দাপটে কংগ্রেসের এই প্রচার নিয়ে প্রশ্ন তুলেছিল সংবাদ মাধ্যম। এই অবস্থায় বুধবার উত্তরপ্রদেশ কংগ্রেস দলের যাবতীয় প্রচারসভা বাতিল করার কথা জানাল। কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সে রাজ্যের চিকিৎসক মহল।

এদিকে একই প্রশ্ন উঠেছে গেরুয়া শিবিরে রাজনৈতিক প্রচার নিয়েও। অভিযোগ ছিল, অধিকাংশ ক্ষেত্রেই দূরত্ব বিধি মানা হয়নি ভিড় সভাগুলিতে। মাস্ক দেখা যায়নি বিজেপির সাধারণ সমর্থকদের পাশাপাশি দলের নেতাদের কারো কারো মুখেও। এই অবস্থায় গৌতম বুদ্ধ নগরের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

