কলকাতা 

শতবর্ষে প্রকাশিত হল ‘এখনও উত্তম’ 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২২ ও ২৩ সেপ্টেম্বর নন্দন ৩ এ সিনে সেন্ট্রাল, কলকাতা আর কনস্যুলেট অফিস অফ মঙ্গোলিয়া( পশ্চিমবঙ্গ) যৌথ উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনা ও তাঁর অভিনীত ২ টি সিনেমা দেখানো হয়। প্রথম দিন আলোচনায় অংশ নেন চিত্রপরিচালক অতনু ঘোষ ও চলচ্চিত্র সাংবাদিক সম্রাট মুখোপাধ্যায়। দ্বিতীয় দিন মহানায়ক নিয়ে বলেন চিত্রপরিচালক সুদেষ্ণা রায়, অভিনেত্রী সুচন্দ্রা এক্স ভানিয়া, অভিনেতা ও শিক্ষাবিদ ড. শঙ্কর ঘোষ। এদিন বিশিষ্টদের হাত দিয়ে

প্রকাশিত হয় বাংলার রকমারি পত্রিকার বিশেষ সংখ্যা ” শতবর্ষে এখনও উত্তম”। সাংবাদিক সৈকত হালদার সম্পাদিত এই বিশেষ সংখ্যায় মহানায়ক কে নিয়ে বলেছেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, সন্ধ্যা রায়, কল্যাণী মন্ডল, মমতা শঙ্কর, ভাস্কর ব্যানার্জি, কুশল চক্রবর্তী , শঙ্কর ঘোষ, পরিচালক বীরেশ চ্যাটার্জি ও আরো অনেকে। এছাড়াও রয়েছে উত্তম কুমার কে নিয়ে নানা অজানা কথা ও দুর্লভ ছবি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ