কলকাতা 

CalCutta High Court : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার রাজ্য সরকারের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ । ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে কারচুপি হয়েছে বলে অভিযোগ। অভিযোগ অনেকেই সেই পরীক্ষায় ফেল করার পরেও চাকরি পেয়ে গেছেন। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা। সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা তলব করল উচ্চ আদালত। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে (Kolkata High Court)) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই হলফনামা তলব। রাজ্য সরকারের দাবি, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই।…

আরও পড়ুন