কলকাতা 

Nurse protest: সোমবারের পর মঙ্গলবারেও নার্সদের বিক্ষোভে রণক্ষেত্র স্বাস্থ্য ভবন , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বাংলার জনরব ডেস্ক :  সোমবারের পর মঙ্গলবারেও নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের। জোর করে স্বাস্থ্য ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে নার্সদের। বাধা দিতে গেলে এক পুলিশ আধিকারিক রাস্তায় পড়ে যান। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে বলেই বিক্ষোভরত নার্সদের দাবি। আবার মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। সোমবার দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখান।…

আরও পড়ুন
কলকাতা 

Nurse Agitation : নার্স নিয়োগের প্রকাশিত সরকারি প্যানেলেও অনিয়ম, তীব্র আন্দোলনের পথে নার্সরা, স্বাস্থ্য ভবনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো র‍্যাফ , আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে জানিয়ে দিলো আন্দোলনকারীরা

বাংলার জনরব ডেস্ক : নার্স নিয়োগে অনিয়ম হয়েছে এই অভিযোগে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখানো বেসরকারি হাসপাতালের নার্সরা। অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালে নার্স নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছে তাতে রেজিস্ট্রেশন হয়নি এমন নার্সদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কয়েক জনকে পুলিশ জোর করে গাড়িতে তোলার চেষ্টা করলে বিক্ষোভ আরো বেড়ে যায় । এরপর স্বাস্থ্য ভবনের সামনে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষপর্যন্ত র‍্যাফ নামাতে হয়।সোমবার দুপুরে এ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকে স্বাস্থ্য ভবনের কাছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে কাজ…

আরও পড়ুন