Shiv Sena: শিবসেনায় বিদ্রোহ? এক ডজন বিধায়ক নিয়ে ‘বেপাত্তা’ একনাথ শিন্ডে! সংকটে উদ্ধব ঠাকরে সরকার
বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনের পর যেভাবে শাসক জোটের প্রার্থীরা হেরে গেছেন তাতে মনে করা হচ্ছে আগামী দিনে সংকটে পড়তে পারে উদ্ধব ঠাকরে সরকার । এদিকে, এই সংকটের সময় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। অন্যদিকে,১০-১২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে ‘বেপাত্তা’ মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে। শিবসেনা নেতার এ হেন পদক্ষেপ ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগের পর পরই বিধায়কদের নিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন শিন্ডে। ওই বিধায়করা সুরাটের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর। ফোনে…
আরও পড়ুন