ঝালদা পুরনো থানায় অগ্নিকান্ড ঘিরে চাঞ্চল্য, সেখানেই সংরক্ষিত শহরের সব সিসিটিভি ফুটেজ
বাংলার জনরব ডেস্ক : আচমকা ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজ সোমবার বেলায় ওই থানা চত্বরে আগুন লাগে। থানা চত্বরে সার দিয়ে রাখা ছিল পুলিশের বাজেয়াপ্ত করা মোটরসাইকেল। সেই মোটরসাইকেলগুলি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে ওই ঝালদা পুরনো থানার। কারণ সেখানেই সংরক্ষিত রয়েছে গোটা শহরের সিসিটিভি ফুটেজ। থানার একটি ঘরে সংরক্ষিত রয়েছে ওই ফুটেজ। সম্প্রতি ওই থানাতে সংরক্ষিত সিসি টিভি ফুটেজ সংগ্রহ করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র কর্মীরাও।তবে পরবর্তী কালে জানা যায়, ঝালদা শহরের বেশিরভাগ সিসিটিভি…
আরও পড়ুন