দেশ 

হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত করল তামিলনাড়ু সরকার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ুর স্কুলের সিলেবাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনী পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের সরকার। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, মুসলিম সমাজের পক্ষ থেকে হযরত মুহাম্মদের জীবনি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছিল তা ইতিমধ্যেই আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি। সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে স্ট্যালিন বলেন, “নবি মহম্মদ বিশ্বশান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। তামিল সমাজ সংস্কারক পেরিয়ার ইভি রামাস্বামী, সিএন আন্নাদুরাই এবং এম করুণানিধির মতো নেতৃত্বের আদর্শের সঙ্গে যা মিলে যায়। মহম্মদের ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমাদের উচিত তাঁর সেই বার্তা অনুসরণ…

আরও পড়ুন
দেশ 

দুমাস পর উত্তরপ্রদেশের কানপুরের তরুণী খুনের কিনারা করল পুলিশ গ্রেফতার মৃতের প্রেমিক

দুই মাস পর উত্তরপ্রদেশের কানপুরে এক তরুণীর খুনের রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে খবর, ফতেহপুরের এক যুবকের সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় কানপুরের আকঙ্খার। তার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। প্রাথমকি তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিয়ের জন্য প্রেমিক সুরজকে চাপ দেওয়া শুরু করেন আকাঙ্খা। আর এখান থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েনের সূত্রপাত। আকাঙ্খার প্রস্তাবে রাজি হচ্ছিলেন না সুরজ। শুধু তা-ই নয়, তদন্তকারীরা জানাচ্ছেন, সুরজের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্কের কথা আকাঙ্খা জানতে পারার পর দু’জনের মধ্যে অশান্তি চরমে ওঠে। গত…

আরও পড়ুন
দেশ 

তফসিলি জনজাতি তকমা চেয়ে ঝাড়খণ্ডে ট্রেন রুখল কুড়মিরা

তফসিলি জনজাতি তকমা চেয়ে ঝাড়খণ্ডে ট্রেন রুখল কুড়মিরা। শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করছেন তাঁরা। বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেস। সময় পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের। বিক্ষোভ-অবরোধের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল। রেল তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পূর্ব মধ্য রেলওয়েতে ধানবাদ ডিভিশনের বিভিন্ন স্থানে ঝাড়খণ্ডের আদিবাসী কুর্মি সমাজের বিক্ষোভের কারণে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২০১৯ হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। আসানসোল- জয়চণ্ডী পাহাড়-রাঁচি…

আরও পড়ুন
দেশ 

ভোর ৪টেয় উঠুন, ভোটারের নাম বাদ দিন, আবার ঘুমিয়ে পড়ুন! ‘ভোটচুরি’র অভিযোগ তুলে ফের কটাক্ষ রাহুলের

ভোটচুরি’ নিয়ে আবার সরব হলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে নিজের অভিযোগের ‘প্রমাণ’ দিয়েছেন তিনি। তাঁর দাবি, ভোর ৪টের সময় দু’টি নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে! কেউ এক জন মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে এই কাণ্ড ঘটান বলে অভিযোগ করেন রাহুল। বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে ‘ভোটচুরি’র একের পর এক অভিযোগ করেন রাহুল। সেই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিয়ো শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি। কটাক্ষের সুরে রাহুলের দাবি, ‘‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠুন, ৩৬ সেকেন্ডের মধ্যে দু’জন ভোটারের নাম বাদ দিন,…

আরও পড়ুন
দেশ 

উমর খালিদদের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর

২০২০ সালের দিল্লির হিংসার ঘটনায় উমর খালিদ, শারজিল ইমাম, শিফা উর রেহমান, মিরান হায়দার-সহ একাধিক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের আর্জি খারিজ করেছে। জানা গিয়েছে, ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে বৃহত্তর ষড়যন্ত্র হিসাবে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়। শুক্রবার বিচারপতি জাস্টিস অরবিন্দ কুমার জানান, এই জামিনের বিষয়টি আদালত আগামী সোমবার শোনা হবে। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ-সহ অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লির ডিভিশন বেঞ্চের বিচারপতি…

আরও পড়ুন
দেশ 

বেকার যুবকদের মাসে এক হাজার ভাতা দেবেন নীতিশ, নির্বাচনের আগে বড় ঘোষণা

বাংলার জনরব ডেস্ক : দান ছত্রে রাজনীতিতে কোন কালই বিশ্বাস করতেন না নীতিশ কুমার। আর ভোটে জিততে এখন তাতেই ভরসা রাখতে হচ্ছে। ভোটের মাত্র মাস দুয়েক আগে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার থেকে বিহারের ২০-২৫ বছর বয়সি সব বেকার যুবক-যুবতী মাসিক ১ হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে। বিহারে বিধানসভা ভোটের (Bihar Elections) মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ (Nitish Kumar)। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকে এক কেন্দ্রেই ৬০০০ ভোট চুরি! নতুন প্রমাণ পেশ রাহুলের, নিশানায় কমিশন

ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের বিতর্কের ঝড় তুললেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এ বার সরাসরি নির্বাচন কমিশনকে করে অভিযোগ তুললেন, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি চলছে। তাঁর বক্তব্য, কোথাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার কোথাও অবৈধভাবে নতুন নাম যুক্ত হচ্ছে। রাহুল গান্ধী এ প্রসঙ্গে উদাহরণ দেন কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের। তাঁর দাবি, ওই কেন্দ্র থেকে একেবারে ৬০১৮ জন ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। বিশেষ করে, কংগ্রেস শক্তিশালী বুথগুলিতেই এই নাম বাদ দেওয়ার ঘটনা ঘটছে। ফলে তাঁর অভিযোগ আরও বিস্তৃত আকার নিয়েছে। রাহুলের বক্তব্য অনুযায়ী, এটি নিছক…

আরও পড়ুন
দেশ 

ওয়াক্‌ফ সংশোধনী আইন বিষয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করল এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শরফউদ্দিন আহমদ সুপ্রিম কোর্টের দেওয়া ওয়াক্‌ফ সংশোধনী আইন সংক্রান্ত অন্তর্বর্তী আদেশ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। দলের মতে, সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও মর্যাদাকে পুরোপুরি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, কারণ আদালত কেবলমাত্র আইনের কিছু ধারাকে স্থগিত করেছে, অথচ বহু বিপজ্জনক ধারা অক্ষুণ্ণ রেখেছে। এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শফি ওয়াক্‌ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার অন্যতম আবেদনকারী। যদিও কয়েকটি শর্তে স্থগিতাদেশ আংশিক স্বস্তি দিয়েছে, তথাপি নিম্নলিখিত ধারাগুলি ওয়াক্‌ফ ব্যবস্থার উপর ভয়াবহ হুমকি সৃষ্টি…

আরও পড়ুন
দেশ 

পরিবেশ দূষণকারীদের জেলে পাঠান তাহলে সমস্যার সমাধান হয় বললেন প্রধান বিচারপতি

প্রতি বছর অক্টোবর মাসে রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত ভয়ংকর পরিবেশ দূষণের মুখোমুখি হয়। অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো। এই নিয়ে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। বুধবার ওই মামলায় কড়া মন্তব্য করলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। তাঁর সাফ কথা, প্রশাসনের নির্দেশিকা না মানলে কয়েক জনকে জেলে পাঠানো হোক। তাঁর মতে, এই পদক্ষেপ করলে সকলের কাছে সঠিক বার্তা যাবে। সচেতন হবে মানুষ। এদিন দূষণ সংক্রান্ত মামলা উঠেছিল প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। দুই বিচারপতি সাফ জানান, শস্যের গোড়া পোড়ানোর কারণে তৈরি হওয়া বায়ু দূষণ কমাতেই হবে। শুনানিতে…

আরও পড়ুন
দেশ 

সরকারি স্কুলগুলিতে দেখাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি নির্দেশ কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি ১৭ দিন ধরে দেখানো হবে কেন্দ্রীয় সরকারের স্কুলগুলিতে । একযোগে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে নির্দেশ পাঠাল কেন্দ্র। ওই নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ওই বোর্ডগুলির অধীনে থাকা সব স্কুলে দেখাতে হবে ‘চলো জিতে হ্যায়’ ছবিটি। ওই ছবিটিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখাতে…

আরও পড়ুন