বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়! তদন্তে পুলিশ।
বাংলার জনরব ডেস্ক : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনো কাটেনি। সবার মধ্যে একটি চাপা শোক বিদ্যমান এই অবস্থায় টলিপাড়ার আরেকটি খবর আমাদের সামনে এসেছে তা হলো প্রখ্যাত পরিচালক উৎসব মুখোপাধ্যায় নাকি নিখোঁজ হয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। উৎসবের স্ত্রীর দেওয়া বিবরণ থেকে জানা যাচ্ছে,বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর থেকেই নাকি তাঁর ফোন বন্ধ। দুপুর গড়িয়ে বিকাল,…
আরও পড়ুন