কলকাতা 

ট্রাইবুনালের সিদ্ধান্তে ভোটার তালিকায় নাম উঠলে ভোট দিতে পারবে, সুপ্রিম সিদ্ধান্তকে স্বাগত জানালেন মমতা, বললেন আমার মামলার জয়

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিশেষ অধিকার প্রয়োগ সুপ্রিম কোর্টের। ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। সুপ্রিম নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি খুব খুশি, বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।”  

আরও পড়ুন
কলকাতা 

অফিসারদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

অফিসারদের অপসারণ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। এ বার তাদের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্টও। মুখ্যসচিব-সহ রাজ্যের অনেক অফিসারকে সরিয়ে দেয় কমিশন। তাদের সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানালেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এখনই আদালত মামলাটি শুনতে আগ্রহী নয়। তবে আইনগত প্রশ্নে মামলাটি বিচারাধীন রাখা হল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অফিসারদের বদলির ঘটনা সর্বত্রই ঘটে, এটা প্রথম বার নয়। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে জানান, বদলির আগে রাজ্যের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন ছিল। অতীতেও উপনির্বাচনের…

আরও পড়ুন
কলকাতা 

ভোটের দুদিন আগে ট্রাইবুনাল ভোটার তালিকায় নাম তোলার অনুমতি দিলে ভোট দিতে পারবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। তারা আরও জানাল, এসআইআর মামলায় সংবিধানের ১৪২ ধারা তারা প্রয়োগ করেছে। রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে নাম তোলার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭…

আরও পড়ুন
কলকাতা 

D A মামলার শুনানিতে বকেয়া প্রদান নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট !

বাংলার জনরব ডেস্ক : বকেয়া ডিএ মেটানো নিয়ে যে নির্দেশ দেশের শীর্ষ আদালত দিয়েছিল সেই সময়সীমার মধ্যে মেটানো যাবে না অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার হলফনামা জমা দিয়েছে। সেই হলফনামা নিয়ে মামলাকারীদের কোন বক্তব্য থাকলে তা অবিলম্বে জানাতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে আজ বুধবার সুপ্রিম কোর্ট। রাজ্যের করা ডিএ নিয়ে মামলার পরবর্তী শুনানি হবে ৬ মে। অর্থাৎ ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে। বুধবার রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সওয়াল করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ডিএ-র একটি অংশ…

আরও পড়ুন
কলকাতা 

নববর্ষের শুভেচ্ছা বার্তায় বদলা নেওয়ার পাশাপাশি গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য বঙ্গবাসীকে আহবান জানালেন মমতা

নববর্ষের সকালে ভিডিয়োবার্তায় আবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ‘বাংলার উপর অত্যাচার, জুলুম’ করা হচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাক দিলেন মমতা। তাঁর আহ্বান, গণতন্ত্রের উৎসবে শামিল হোন সকলে। ভিডিয়োবার্তার শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান মমতা। তাঁর কথায়, ‘‘বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অনেক রাজ্যেরও নববর্ষ আছে।’’ সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, ‘‘বাংলা সম্প্রীতি, সংহতির, সংস্কৃতির পীঠস্থান।’’ পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তাঁর আর্জি, ‘‘আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক রুজিরার গাড়িতে তল্লাশির whatsapp নির্দেশ, কমিশনে নালিশ তৃণমূলের

‘দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর হোয়াট্‌সঅ্যাপ-নির্দেশের’ বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। দলের তরফে কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের শাসকদলের অভিযোগ, হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের বাকি নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও নাকি তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। মঙ্গলবার নির্দেশ সংবলিত হোয়াট্‌সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল। তাদের অভিযোগ, কমিশনের সন্দেহ, অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণেই অভিষেক, তাঁর স্ত্রী-সহ তৃণমূলের সকলের গাড়িতে কমিশন পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে বলেছে বলে দাবি তৃণমূলের।…

আরও পড়ুন
কলকাতা 

IPAC প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে তলব করল ইডি

অর্থ পাচার মামলায় ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)-এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবারই সংস্থার অন্যতম কর্ণধার বিনেশ চান্দেলকে নিজেদের হেফাজতে নিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আইপ্যাক মামলার সঙ্গে সম্পর্কিত হাওয়ালা লেনদেনের অভিযোগের তদন্তে নেমে ইডি প্রতীকের ভাই পুলকিত জৈন এবং স্ত্রী বার্বি জৈনকে ১৫ এপ্রিল অর্থাৎ, বুধবার ডেকে পাঠিয়েছে। দিল্লিতে সংস্থার সদর দফতরে যেতে বলা হয়েছে আইপ্যাক কর্তার স্ত্রী এবং ভাইকে। উল্লেখ্য, পুলকিতও আইপ্যাকের সঙ্গে যুক্ত। Advertisment:     ওই প্রতিষ্ঠানের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা তিনি। ইডি-র সূত্র…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিল নির্বাচন কমিশন! তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এমনই অভিযোগ করা হয়েছে। তাঁদের কথায়, পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। Advertisment: চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ-প্রশাসনে একাধিক রদবদল করেছে কমিশন। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। এরই মাঝে প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। চ্যাটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা…

আরও পড়ুন
কলকাতা 

সোমবার থেকে কাজ শুরু করে দিল এসআইআর ট্রাইবুনাল

কাজ শুরু করে দিল এসআইআর ট্রাইবুনাল। বাদ পড়াদের নাম ভোটার তালিকায় ফিরবে কি না, তার বিচার শুরু হল। জোকায় ডায়মন্ড হারবার রোডের উপর ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ ভবনে করা হয়েছে ট্রাইবুনালের দফতর। ১৯ জন প্রাক্তন বিচারপতি বিচারের দায়িত্বে রয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জনই সোমবার দফতরে এসেছিলেন। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ কয়েক জন বাতিল ভোটারকে নিয়ে রায় দিয়েছে ট্রাইবুনাল। তবে পুরোদস্তুর কাজ শুরু হল সোমবারই। এখনও পর্যন্ত বাদ পড়া ভোটারদের সরাসরি হাজিরা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে অনলাইনে এবং জেলার প্রশাসনিক দফতরের মাধ্যমে (অফলাইনে) বহু আবেদন জমা…

আরও পড়ুন
কলকাতা 

আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট, কবে হবে শুনানি?

আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হচ্ছে না। সোমবার নির্দেশিকা জারি করে বিচারপতি মিশ্র এবং বিচারপতি অঞ্জরিয়ার বেঞ্চ জানায়, আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ২২ এপ্রিল এই মামলার শুনানি হবে। ওই দিন কোর্ট বসার শুরুতেই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। ঘটনাচক্রে, তার পরের দিনই অর্থাৎ ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হবে। গত ২৪ মার্চ আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।…

আরও পড়ুন