কলকাতা 

এক্সিট পোল দেখে উচ্ছ্বসিত হবেন না বিজেপির কর্মীদের বার্তা দিলেন তথাগত রায়! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : এক্সিট পোলের গল্পকে বিশ্বাস করবেন না আর যদি বিশ্বাস করেন তাহলে ২০২১ এর বিধানসভা নির্বাচনের মতই আপনাদের পতন হয়ে যাবে এই কথাগুলি বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এবার অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের পরও ঠিক তেমন আবহাওয়া টের পাওয়া যাচ্ছে। এক্সিট পোলে পরিবর্তন ও প্রত্যাবর্তন দুয়ের সম্ভাবনার কথা থাকলেও জনতার আলোচনায় পরিবর্তনের কথাই বেশি ধরা পড়ছে। কিন্তু এসব এক্সিট পোলে উচ্ছ্বসিত নয়, গণনা শেষে ফলপ্রকাশ পর্যন্ত ধৈর্য রাখা নিয়ে নিজের দলকেই সতর্কবার্তা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুক পোস্ট করে…

আরও পড়ুন
কলকাতা 

ভোট গণনাকে কেন্দ্র করে হাইকোর্টে জোড়া মামলা! শুনানি আজ?

বাংলার জনরব ডেস্ক : ভোট গণনাকে কেন্দ্র করে কে নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে এবার ফের হাইকোর্টে গেলেন তৃণমূলের আইনজীবী সেলের প্রধান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। কল্যাণের বক্তব্য, ভোট গণনাকেন্দ্রে সুপারভাইজ়ার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে কমিশন। ওই সিদ্ধান্ত তারা নিতে পারে না। এ বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত। তিনি এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে। অন্য দিকে, দ্বিতীয় মামলাটি করতে চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিশ্বরূপ। তাঁর প্রশ্ন, হঠাৎ করে গণনাকেন্দ্রের স্থান বদল কেন করা হচ্ছে? দু’টি বিষয়েই মামলা দায়ের…

আরও পড়ুন
কলকাতা 

গণনা কেন্দ্রগুলির নিরাপত্তা আরও জোরদার করলো নির্বাচন কমিশন!

রাজ্যে ভোটপর্ব শেষ হয়েছে। তবে গণনা এখনও বাকি। জনমত আপাতত যন্ত্রবন্দি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইভিএম, স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করছে নির্বাচন কমিশন। এর আগে নিরাপত্তায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কমিশন সূত্রে খবর, ওই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল, তার মধ্যে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ১২-১৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। এ বার…

আরও পড়ুন
কলকাতা 

স্বল্পবসনা নর্তকীদের সঙ্গে ছন্দে ‘সিংহম’? পশ্চিমবঙ্গে এসে হুমকি দেওয়া পুলিশকর্তাকে ট্যাগ করে ভিডিয়ো প্রকাশ মহুয়ার, খোঁচাও

দ্বিতীয় দফার ভোটের আগে প্রার্থীদের সঙ্গে সঙ্গে চর্চায় এক আইপিএস অফিসার— অজয়পাল শর্মা। উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’-কে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁর হুমকি, হুঁশিয়ারির ভিডিয়ো ভাইরাল। তার মাঝেই আইপিএস অফিসারকে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের খোঁচা, ‘‘আশা করি, আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভাল…।’’ ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, চটুল হিন্দি গানে নাচছেন স্বল্পবসনা নর্তকীরা। কয়েক জন যুবকের মনোরঞ্জন করছেন তাঁরা  নর্তকীদের সঙ্গে দৃশ্যমান যুবকটি আদিত্যনাথের রাজ্যের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ বলে দাবি করেছেন…

আরও পড়ুন
কলকাতা 

ফিরাহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! বিদায়ী মন্ত্রী বললেন নকশাল যুগে এমন দেখেছি!

দ্বিতীয় দফা ভোটের ৩৬ ঘণ্টা আগে সোমবার রাতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক। কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদকে ধমকানোর অভিযোগ বাহিনীর কমান্ডার ও পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে। কোনওরকম অশান্তি হলে বুঝে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফিরহাদের দাবি, “নকশাল সময়ে এমন দেখেছিলাম। হুমকি দিয়ে বলা হয়েছে কিছু হলে বুঝে নেওয়া হবে। চেতলায় কোনও দিন অশান্তি হয়নি। আমাকে ধমকাচ্ছে।” কলকাতার মেয়র ফিরহাদ হাকিম চেতলার বাসিন্দা। তিনি কলকাতা বন্দর আসনে তৃণমূলের প্রার্থী। অভিযোগ, সোমবার রাতে বিদায়ী মন্ত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ পর্যবেক্ষক।…

আরও পড়ুন
কলকাতা 

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দিশা দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড

নিজস্ব প্রতিবেদক, কলকাতা : অনেক শিক্ষার্থী ছোট থেকে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার ৷ কিন্তু কখনো মধ্য মেধা আবার কখনো আর্থিক সমস্যা, স্বপ্ন সফল করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ৷ ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিট-এ সফল হলেও সরকারি ভাবে পড়াশোনার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন অনেক শিক্ষার্থীরাই ৷ আর সেই সমস্ত শিক্ষার্থীদের স্বপ্ন সফল করতে দিশা দেখাচ্ছে “এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড” শিক্ষা সংস্থা ৷ সংস্থার প্রতিষ্ঠাতা ডাঃ রাকেশ হোসেন ও সম্পাদক ইনজামুল হক মিদ্যা বলেন, পশ্চিমবাংলা থেকে কিরগিস্তান, কাজাকিস্তান সহ প্রায় ১০ টি দেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দিই আমরা ৷…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা ভোটের আগেই যাদবপুরে বামপন্থীদের বিপুল জয়

বিধানসভা ভোটের আবহেই ফলঘোষণা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি)-র নির্বাচনের। সোমবার দুপুরে সার্বিক ফলঘোষণা হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টি ক্ষেত্রেই জয়লাভ করেছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই)। স্নাতকের নির্বাচিত প্রতিনিধির নাম দীপশিখা কর রায় এবং স্নাতকোত্তরে জয়ী হয়েছেন অদ্রিকা সাহা। কলা বিভাগে দু’টি আসনেই জয়লাভ করেছে এসএফআই প্রতিনিধিরা। স্নাতকে সানিয়া ঘোষ এবং স্নাতকোত্তরে জয়লাভ করেছেন দিশা ঝা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টিতেই গণতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্টের প্রতিনিধিরা জয় লাভ করেছেন। জয়ী প্রতিনিধিরা হলেন স্নাতকে মেহুলী সরকার এবং স্নাতকোত্তরে খুরশিদা বানো।…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের ৬ মাসের জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গের ডিজি বদল করেছিল কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হন সিদ্ধনাথ। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সেই সঙ্গেই বদল করা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদে।

আরও পড়ুন
কলকাতা 

বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করার নির্দেশ কমিশনের

বাংলার জনরব ডেস্ক : বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চালাতে হবে। দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। বোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে অবিলম্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলা হয়েছে, ভোটের দিন যে কোনও ভাবেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্ত চালাচ্ছে, এমন ক্ষেত্রেও পুলিশ পদক্ষেপ করতে পারবে বলে জানিয়েছে কমিশন। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। রাজ্যের সাত জেলায় মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট মোটের…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের তৃণমূলের, চরম অস্বস্তিতে, জ্ঞানেশ কুমার!

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ 24 পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন পুলিশ পর্যবেক্ষক আইপিএস পরমার স্মিথ পরসোত্তমদাস। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগই তিনি করেননি বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা লজে গোপন বৈঠক করেছেন বলে, অভিযোগ করার পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এক কথায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রীতিমতো ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই রাজ্যে যে নিরপেক্ষভাবে কাজ করছেন না তা বারবার প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূল। রাজ্যের বাইরে থেকে আনা ওই…

আরও পড়ুন