নির্বাচনের পর রাজ্যজুড়ে সন্ত্রাস, প্রশাসনের নিষ্ক্রিয়তা হতাশাজনক, অবিলম্বে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি : হাকিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি :পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এক অশান্ত ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউ মার্কেটে দোকান ভাঙচুর, কলেজ স্ট্রিটে হামলা, জিয়াগঞ্জে লেলিনের মূর্তি ভাঙচুর, লালবাগে কবরস্থান দখল সহ একাধিক এলাকায় বিজেপি ও আরএসএসের কর্মীদের দ্বারা সংগঠিত হামলা, ভাঙচুর ও সন্ত্রাসের ঘটনা ক্রমাগত সামনে আসছে, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে চরম হুমকি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একদিকে বিজেপির রাজ্য সভাপতি সহ একাধিক নবনির্বাচিত বিধায়ক প্রকাশ্যে শান্তির বার্তা দিচ্ছেন এবং কর্মীদের সংযত থাকার আহ্বান জানাচ্ছেন, অথচ অন্যদিকে মাটিতে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এই দ্বিচারিতা রাজ্যের মানুষের…
আরও পড়ুন