কলকাতা 

স্বাস্থ্য ভবনে দ্বিতীয়বার হুমকি মেল, তৎপর পুলিশ

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকালে কলকাতার সল্টলেকে অবস্থিত স্বাস্থ্য ভবনে হুমকি ইমেইল এসেছিল চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবার মঙ্গলবার সকালে দ্বিতীয়বার বোমা মেরে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার ইমেইল আসে। দ্বিতীয়বার ইমেইল পাওয়ার পর তৎপর হয়ে ওঠে বিধান নগর পুলিশ।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে তারা। আনা হয়েছে পুলিশ কুকুরও। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল আসে স্বাস্থ্য ভবনে। সেই ইমেলে স্পষ্ট ভাষায় লেখা ছিল, স্বাস্থ্য ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায়। তৎপরতা দেখা যায় কর্তৃপক্ষের মধ্যে। তড়িঘড়ি স্বাস্থ্য…

আরও পড়ুন
জেলা 

বীরভূমের শত শত তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দিল, অনুব্রত হাল ছেড়ে দেওয়ায় এই বিপর্যয়?

বিশেষ প্রতিনিধি : বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভাঙ্গন। জেলার সভাপতিির পদ থেকে অনুব্রত মণ্ডল কে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়ার পর এই ভাঙ্গন বলে রাজনৈতিক মহল মনে করছে। অনেকে মনে করছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর একাধিক ব্যক্তির সঙ্গে বিজেপির নেতাদের গোপন সমঝোতা ছিল। যদিও এটা ঠিক গত লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল কে বাদ রেখে বীরভূম জেলায় একাধিপত্ব রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী দলত্যাগ করায় চাপে পড়েছে তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘ইসরাইলের শর্ত পূরণ করা হবে না, কেউ আমাদের হুমকি দিতে পারবে না, জয় অথবা শাহাদাত- আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত’ : হিজবুল্লাহ

ইসরাইলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ তারা চুক্তি মেনে চলেনি। এমনটাই মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। শেখ নাইম কাসেম রোববার (২৫ মে) লেবাননের ‘প্রতিরোধ ও মুক্তি দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বক্তৃতায় এ কথা বলেন। বক্তৃতার শুরুতে নাইম কাসেম বলেন, ‘প্রতিরোধ ও মুক্তি দিবস’ এই অঞ্চলে ও বিশ্বে লেবাননের মর্যাদাকে মুকুট পরিয়েছে। এই দিবস দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ করে তুলেছে।’ হিজবুল্লাহ নেতার মতে, ইসরাইল ১৭ মে চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে। ‘১৯৮২ সাল থেকে ইসরাইলিরা বুঝতে পেরেছিল যে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার ‘প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে দাবি ট্রাম্পের

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার ‘প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইতালির রোমে ২৫ মে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর এসব কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪। সংবাদমাধ্যমটির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলোচনা অব্যাহত রাখা খুব, খুব ভালো হয়েছে।’ তিনি বলেন, আমি মনে করি ইরানের ফ্রন্টে আমাদের কিছু ভালো খবর থাকতে পারে। এছাড়া ‘আগামী দুই দিনের মধ্যে’ একটি ঘোষণা আসতে পারে বলেও দাবি করেন তিনি। শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরিবেশ দূষণের কারণে বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে ‘ড্রাগন ব্লাড ট্রি’

দেখতে হুবহু ব্যাঙের ছাতা! ভালোবেসে মরু ছাতাও বলেন রসিক পর্যটকরা। আসলে এটি একটি গাছ। বর্তমান পৃথিবীর সবচেয়ে দুর্লভ বৃক্ষ। তবে স্থানীয়দের কাছে এটি শুধু গাছ নয়-কারও চোখে মা; কারও কাছে সন্তান। আর কিতাবি ভাষায়-ইয়েমেনের শান্ত দ্বীপের প্রাণ। এক জীবন্ত ইতিহাস। আনন্দদ্বীপ খ্যাত সোকোত্রার নীরব প্রহরী। পুরু ছাল-বাকলে ঢাকা কাঠের পরতে পরতে লুকিয়ে থাকা রক্তলাল রসের জন্য বিখ্যাত ‘ড্রাগন ব্লাড ট্রি’ বহন করে চলেছে দ্বীপটির হাজার বছরের ঐতিহ্য। মায়ের মতো ছায়া দিয়ে রেখেছে আরব সাগরে ভেসে ওঠা এই উত্তপ্ত মরুদ্বীপকে। আগলে রেখেছে সেখানকার জীবনচক্র। অথচ নিজেই ধুকছে আজ-বার্ধক্যে নয়; মানবসৃষ্ট জলবায়ু…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিনের সাহায্য নিয়ে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ভান্ডারকে ঢেলে সাজাচ্ছে,দাবি মার্কিন রিপোর্টে

বাংলার জনরব ডেস্ক : চিনের সাহায্য নিয়ে পাকিস্তান আধুনিক সমরাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ভান্ডার ঢেলে সাজাচ্ছে এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে। তারপরেই প্রকাশ্যে এল এই রিপোর্ট। মার্কিন প্রতিরক্ষা দফতরের অন্তর্ভুক্ত এই আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। চলতি বছরের জন্য তারা যে রিপোর্ট পেশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে, ‘চিনকে প্রধান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে ভারত। অন্যদিকে নয়াদিল্লির কাছে পাকিস্তান কেবলমাত্র নিরাপত্তাজনিত সমস্যা। সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হলেও তাদের যুযুধান প্রতিপক্ষ হিসাবে ধরছে…

আরও পড়ুন
দেশ 

ভারত-পাক সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষের অস্তিত্ব নেই বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাক সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষের অস্তিত্ব নেই বলে এবার দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ভারতীয় সেনা, বিদেশ সচিব, বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছিলেন ভারত-পাক সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষের অস্তিত্ব নেই। এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই কথা জানালেন। বলা বাহুল্য এই তৃতীয় পক্ষ হল আমেরিকা। সংঘর্ষবিরতির দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তাঁর মধ্যস্ততাতেই দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মধ্যেকার যুদ্ধ থেমেছে। ক’দিন আগে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসার সঙ্গে আলাপচারিতাতেও তিনি দাবি করেন, বাণিজ্যের শর্তেই ভারত-পাক সংঘর্ষবিরতি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘পুতিন একেবারে পাগল হয়ে গিয়েছেন,অকারণে প্রচুর মানুষকে হত্যা করছেন’ : ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : শনিবার এবং রবিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সবমিলিয়ে ৩৬৭টি ড্রোন ইউক্রেনে হামলা চালিয়েছে বলে খবর, যা গত তিন বছরের যুদ্ধে একদিনের নিরিখে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা। রবিবার এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায়, রুশ ড্রোনের অধিকাংশই নিষ্ক্রিয় করা গিয়েছে। তবে গ্রাম-শহর মিলিয়ে ৩০টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলার জেরে। রবিবারের হামলাটি হয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চলাকালীন। হামলার খবর পেয়েই নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়েই খুব…

আরও পড়ুন
দেশ 

জুন মাসে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র!

বাংলার জনরব ডেস্ক : ভারতের বুকে, পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলা, পালটা পাকিস্তানকে ‘সবক’ শেখাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। ধারাবাহিক এসব ঘটনাই সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচ্য বিষয় সর্বস্তরে। ঘটনার পরপরই কেন্দ্রের কাছে বিরোধী দলগুলি দাবি তুলেছিল, এনিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা করা হোক। সূত্রের খবর, সেই ‘চাপে’ এবার বিশেষ অধিবেশন ডাকার ভাবনাচিন্তা শুরু হয়েছে কেন্দ্রের অন্দরে। এই মুহূর্তে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশ সফরে সংসদের প্রতিনিধি দল। তাঁরা ফিরলে বিশেষ অধিবেশন হতে পারে বলে খবর। দিল্লির অন্দরে জল্পনা, আগামী জুন মাসের…

আরও পড়ুন
জেলা 

বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন পাইয়ে দিতে সাজানো রিপোর্ট তৈরি করতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার বিশিষ্ট চিকিৎসক

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তপনকুমার জানা। বর্ধমানের বাসিন্দা ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)-এ ‘অ্যাসেসর’ বা মূল্যায়নকারী হিসাবেও নিযুক্ত ছিলেন তিনি। কর্নাটকের এক বেসরকারি মেডিক্যাল কলেজকে এনএমসি থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার হয়েছেন চিকিৎসক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তদন্তকারী আধিকারিকদের কাছে ধরা পড়েছেন তিনি। একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে সাজানো রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার…

আরও পড়ুন