জেলা 

সুন্দরবনের পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষা বিস্তারে উদ্যোগী ভারত সেবাশ্রম সঙ্ঘ 

বিশেষ প্রতিনিধি : সুন্দরবনের গরীব ও পিছিয়ে পড়া গ্রাম গুলিতে শিক্ষা বিস্তারে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘ পরিচালিত সুন্দরবন এলাকার ৪০ টি স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকা নিয়ে শুরু হয় শিক্ষক সম্মেলন। বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এই সম্মেলনের সূচনা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী সঙ্ঘাত্মানন্দ, স্বামী মহাদেবানন্দ ও স্বামী স্বাগতানন্দ। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন স্বামী প্রনবানন্দ চেয়েছিলেন গরীব মানুষদের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে তাদের সার্বিক উন্নয়ন। সেই লক্ষেই এগিয়ে চলেছে সঙ্ঘ৷ সুধু পুঁথিগত শিক্ষা নয়, তাদের নীতি শিক্ষার…

আরও পড়ুন
জেলা 

সহকর্মীর গুলিতে ঝাঁঝরা, বিএসএফ জওয়ানের মৃত্যুতে চাঞ্চল্য মুর্শিদাবাদে

বাংলার জনরব ডেস্ক : দুই বিএসএফ জওয়ানের মধ্যে কথা কাটাকাটি তার জেরে হঠাৎ গুলিতে ঝাঁঝরা করে দিল অন্য সহকর্মীকে। মৃত্যু হল মুর্শিদাবাদের ধুলিয়ানের সীমান্তে কর্তব্যরত জওয়ান রতন সিংহের। রবিবার ভোরে জঙ্গিপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশ জেলা। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পাণ্ডে বলেন, ‘‘দুই কনস্টেবল শমসেরগঞ্জে মোতায়েন ছিলেন। এই মুহূর্তে এর বেশি আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। বাকি কী ঘটেছে, তা পুলিশ জানাবে।’’ পুলিশ সূ্ত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পাহারঘাঁটি সীমান্তে মোতায়েন ছিলেন রতন। তাঁর সঙ্গে বচসা বেধেছিল সহকর্মী…

আরও পড়ুন
জেলা 

এবার ইসরাইলের উপর ঝাঁপিয়ে পড়ল ইয়েমেনের হুথি

ইসরায়েলের সঙ্গে সংঘাতের তৃতীয় দিনে ‘বন্ধু’কে পাশে পেল ইরান। ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হল ইসরায়েলে। একইসঙ্গে তেল আভিভ থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বাহিনী জানিয়েছে, তাদের নিশানায় ছিলেন হুথিদের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মুহাম্মদ আল-ঘামারি। যদিও ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে তাঁর কোনও ক্ষতি হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি সংবাদমাধ্যমও তা নিশ্চিত করেনি। পশ্চিম এশিয়ায় ইরানের অন্যতম সহায়ক ইয়েমেনের হুথিরা। এই গোষ্ঠী বরাবর ইরান সমর্থিত। গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধেও হুথিরা হামাসের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু গত শুক্রবার থেকে ইরানের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ইসরাইলি প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

বাংলার জনরব ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জন। ইরানি হামলায় এ হতাহতের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)  পোস্ট করে এ কথা জানিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আইজ্যাক হার্জোগ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত এবং আরও কয়েক ডজন আহতের ঘটনায় ইসরাইল ‘খুবই দুঃখজনক’ এবং ‘কঠিন সকাল’ পার করেছে। উল্লেখ্য, ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের লাইভ আপডেটে নিহতের সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে। ইরানের হামলাকে ‘অপরাধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার মিনেসোটায় বাড়িতে ঢুকে দুই ডেমোক্র্যাট নেতাকে গুলি করে খুন করল বন্ধুকবাজেরা!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার মিনেসোটায় বাড়িতে ঢুকে দুই ডেমোক্র্যাট নেতাকে গুলি করে খুন করল বন্ধুকবাজেরা। পৃথক ঘটনায় আরও দুই ডেমোক্র্যাট নেতাও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এই হামলার পর থেকে আততায়ীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। চার ডেমোক্র্যাট নেতার উপর হামলার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অনেকেই দাবি করছেন। মিনেসোটার গভর্নর টিম ওয়াল্‌জ় জানিয়েছেন, এই হামলায় নিহত হয়েছেন ডেমোক্র্যাট নেতা মেলিসা হর্টম্যান এবং তাঁর স্বামী। মিনিয়েপলিসের কাছে ব্রুকলিং পার্কে থাকতেন মেলিসা। স্থানীয় সময় শনিবার সকালে মেলিসার বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্বামীকে খুব কাছ থেকে গুলি করে হামলাকারী। ঘটনাস্থলেই মৃত্যু…

আরও পড়ুন
কলকাতা 

গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

বাংলার জনরব ডেস্ক : গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে কলকাতার আলিপুরের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি  করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মনে করা হচ্ছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎকে। শনিবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তমলুকের সাংসদ। রাতে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। বমিও হয়েছিল। তড়িঘড়ি অভিজিৎকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার পর থেকে আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গুরুতর অসুস্থ তিনি। সাংসদের প্যানক্রিয়াটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ) রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘আমরা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে চায়, ইরান এবং ইসরাইলের মধ্যে একটি চুক্তি করতে চায়’ সুর নরম করে বিবৃতি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : ইরানে ভয়াবহ ইসরাইলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। পালটা হামলা চালিয়েছে ইসরাইলে। আর এই অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রে আক্রমণ চালালে তার পরিণতি কী হতে পারে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবে যা তারা আগে কখনো দেখেনি। ওয়াশিংটন ডিসিতে এক অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ইরানের ওপর ইসরাইলের সর্বশেষ আক্রমণের সঙ্গে আমেরিকার কোনো সংযোগ নেই এবং সংঘাতের অবসান…

আরও পড়ুন
অন্যান্য 

প্রাচীন ভারতের ‘ সভা ও সমিতি’ ও অধুনা রাজনৈতিক দলের সাদৃশ্য ও গুরুত্ব একটি পর্যালোচনা. ……

অর্পণ বন্দ্যোপাধ্যায় :ঊনিশ শতকের প্রথম থেকে ব্রিটিশ শাসনের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে একের পর এক আদিবাসী ও কৃষক আন্দোলন এবং মহাবিদ্রোহ সংঘটিত হতে থাকে । ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর দ্রুত ঘটতে থাকে । উনবিংশ শতকে ব্রিটিশদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং ভারতবর্ষের মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়ে ওঠে । মধ্যবিত্ত সম্প্রদায় উপলব্ধি করে যে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করা সম্ভব নয় । এর একমাত্র উপায় হল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করা । ব্রিটিশদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ করলো ইরান

ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। এই সিদ্ধান্তে উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে, যেখানে যুদ্ধের ছায়া দিন দিন ঘনীভূত হচ্ছে। সূত্র জানায়, তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক সংলাপের পথ আপাতত বন্ধ হয়ে গেছে। ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তারা এই হামলাকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে পরিচালিত বলে মনে করছে। পরিকল্পনা অনুযায়ী আগামী রবিবার ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বৈঠক অনির্দিষ্টকালের জন্য বাতিল করা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের হামলায় ইসরাইলের ৮০ নাগরিকের মৃত্যু!

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলি হামলার জবাবে শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হমলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের হামলার কারণে ইসরাইলি নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে যাচ্ছেন। ইরানের হামলায় প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে। যাদের মধ্যে তিনজন গুরুতর আহত ছিলেন এবং পরে মারা যান। ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে, আরও…

আরও পড়ুন