আবাবিল ইসলামিক একাডেমিতে নবী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : আজ ১৭-০৯-২০২৬তারিখে বেলা ১১ ঘটিকা হতে বেলা দুটো পর্যন্ত অনুষ্ঠানটি হয়|
দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত ঝাপবেড়িয়া উত্তর পাড়ায় আবাবিল ইসলামিক একাডেমীতে অনুষ্ঠানটি উদযাপিত হয় |
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, সম্পাদক মাওলানা মেজবাউল হক, আল-আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল ওহাব এবং চট্টগ্রাম হেফজুল কোরআন মাদ্রাসার সম্পাদক মাওলানা মোঃ লুৎফুর রহমান |
একাডেমির ছাত্র-ছাত্রীরা খুব সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত, নাত শরীফ, গজল এবং নবীর উপরে বক্তৃতা করে অভিভাবক ও অভিভাবিকাদের সেইসঙ্গে বিশিষ্ট অতিথিদেরকে মুগ্ধ করেছে | মাওলানা আব্দুল হক সাহেব তার বক্তৃতায় বলেছেন যে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে মজবুত করে ধরে সততার সঙ্গে আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করে তুলতে হবে | তারা যেন ১০ এবং দেশের পিতামাতাদের এবং একাডেমীর উজ্জ্বল করে তারা দেশের সু নাগরিক সভ্য মানুষ হিসেবে যেন প্রতিষ্ঠিত হতে পারে |
ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের পিতা-মাতা এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেন | মাওলানা লুৎফুর রহমান অনুষ্ঠানের শেষে কিছু উপদেশ মূলক কথা বলে সমগ্র বিশ্বের মানবজাতির শান্তির কামনা আল্লাহর দরবারে রেখে অনুষ্ঠানটি শেষ করেন |

