কলকাতা 

বাম ছাত্র যুবদের প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তাল ধর্মতলা

শেয়ার করুন

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকে সমর্থনে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার রাজপথে। শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। কিছু ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।

পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ইত্যাদি ছোড়েন আন্দোলনকারীরা। লাঠি চালায় পুলিশ। খানিক পরে পরিস্থিতি সামলাতে র‌্যাফ নামায় প্রশাসন। কাঁদানে গ্যাসের শেল-ও ফাটানো হয়। সন্ধ্যা ৬টা নাগাদ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার ব্যস্ত রাস্তাগুলো। ডোরিনা ক্রসিংয়ের সামনে ভিড় জমান বিক্ষোভকারীরা। তাঁদের রানি রাসমণি অ্যাভিনিউ-র দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ।

দুপুর থেকে কলকাতার রাজপথে বাঁধভাঙা ছাত্র মিছিল দেখা যায়। নিটের মতো পরীক্ষাগুলোতে স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। খানিক ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ